বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপসর্গ  প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের উপসর্গ নিয়েআলোচনা করা হলো।# বাক্যে সংস্কৃত উপসর্গযুক্ত শব্দের প্রয়োগ: ১। প্র: প্রগতির দিনে প্রচারেই প্রসার।২। পরা: কৌশল ছাড়া পরাক্রম দেখিয়ে পরাজিত করতে চাইলে পরাজয় ঘটে। ৩। অব: অবসর সময়ে কাজ করে অবদান রাখা উচিত। ৪। দুর্: দুর্বার সাধনায় জীবনে দুর্গতি এড়ানো যায়। ৫। উপ: উপকার করার উপদেশ না দিয়ে নিজে করে দেখাও। ৬। সম্: সংবাদকে সংক্ষিপ্ত হতে হয়। ৭। অপ : উপকারীর অপকার করা উচিত নয়।৮। অনু: অনুগ্রহ করে অনুতাপ কোরো না। ৯। নির: ওপরের নির্দেশে সবাই চলে না। ১০। দুর্ (দুঃ): দুরাশা করলে দুর্গতি বাড়ে। দুঃশাসন নিপাত যাক। ১১। বি: বিনয় বিজয় আনে। ১২। অধি: অধিকার আদায়ের সত্যের জন্য অধিষ্ঠান দরকার। ১৩। সু: এখানে সুলভে ওষুধ পাওয়া যায়। ১৪। উৎ: উৎসব হলো আনন্দের উচ্চারণ।১৫। পরি: পরিশ্রম করলে জীবনে পরিতাপ করতে হয় না।১৬। প্রতি: প্রতিবাদ করতে পারলে অন্যায়ের প্রতিকার হয়। ১৭। অভি: অভিনয় করে দর্শকদের অভিভূত করা সম্ভব। ১৮। অতি: অতিরিক্ত আহার অতিশয় ক্ষতিকর হয়ে থাকে। ১৯। উপ: উপগ্রহের মাধ্যমে তথ্যসংগ্রহ করা চলে। ২০। আ: আজীবন সুখে থাকো। # বাংলা উপসর্গযেসব অব্যয় নাম শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, তাকে বাংলা উপসর্গ বলে। এই শব্দগুলো আলাদাভাবে বাক্যে ব্যবহূত হয় না এবং সংস্কৃত উপসর্গের মতো ধাতুর পূর্বেও বসে না। এই শ্রেণীর উপসর্গের উদাহরণ: অ, আ, অনা, অঘা, আন, অজ, আব, আগ, আড়, উন, কু, কদ, নি, পাতি, বি, ভর, স, সু, ইতি, রাম, হা ইত্যাদি। বাংলা উপসর্গ মোট ২১টি। এসব উপসর্গযোগে গঠিত শব্দের উদাহরণ: অ: অকাজ, অচিন, অবেলা, অবলা, অনড়, অপয়া। আ: আকাট, আঁকড়া, আগাছা, আকাল, আলুনি। অনা: অনাবৃষ্টি, অনামুখো, অনাসৃষ্টি। অঘা: অঘাচণ্ডী, অঘারাম। অজ: অজপাড়াগাঁ, অজমূর্খ। আব: আবডাল, আবছায়া। আন: আনকোরা, আনমনা। আগ: আগডাল, আগবাড়া। আড়: আড়নয়ন, আড়মোড়া। উন: উনপাঁজুরে, উনবর্ষা। কু: কু-অভ্যাস, কুকাজ, কুকথা। নি: নিখরচা, নিখোঁজ, নিখুঁত, নিলাজ, নিটোল। পাতি: পাতিলেবু, পাতিকাক, পাতকুয়া, পাতিহাঁস। বি: বিকল, বিজোড়, বিভূঁই। ভর: ভরদুপুর, ভরপেট, ভরসন্ধ্যা। স: সজোরে, সঠিক। সু: সুনজর, সুডৌল। রাম: রামছাগল, রামদা, রামগরুড়। হা: হাঘরে, হাভাত, হাহুতাশ। # বাক্যে বাংলা উপসর্গযুক্ত শব্দের প্রয়োগ: ১। অ: অবেলায় অকাজে হাত দিয়ে লাভ নেই। ২। নি: নিখুঁত কাজের শিল্পী এখন নিখোঁজ হয়ে গেছে। ৩। হা: হাভাতে লোকেরা হাহুতাশ করেই চলে। ৪। কু: কুকথা বলা কুকাজ করা এসব কু-অভ্যাস দূর করা কর্তব্য। ৫। আ: আকালের দিনে আকাঁড়া চালের আলুনি ভাতেও আপত্তি থাকে না। ৬। অঘা: অঘারামের হাতে পড়ে কাজটাই নষ্ট হলো। ৭। অজ: অজপাড়াগাঁয়ে লেখাপড়ার সুযোগ না থাকায় অজমূর্খের অভাব থাকে না। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল