বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্র বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।ভাষা ১. ভাষার মূল উপাদান কী? ক. ধ্বনি খ. বাক্য গ. শব্দ ঘ. বর্ণ ২. ভাষার জগতে বাংলার স্থান কোথায়? ক. ষষ্ঠ খ. চতুর্থ গ. অষ্টম ঘ. নবম৩. কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়? ক. পালি খ. হিন্দ গ. উড়িয়া ঘ. বঙ্গকামরূপী ৪. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? ক. মহাভারত খ. চর্যাপদ গ. রামায়ণ ঘ. জঙ্গনামা ৫. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক. বিশেষ্য ও বিশেষণে খ. ক্রিয়া ও সর্বনামে গ. বিশেষ্য ও ক্রিয়ায় ঘ. বিশেষণ ও ক্রিয়ায় ৬. সাধু ও চলিত ভাষার মিশ্রণের ফলে কোন দোষ হয়? ক. মিশ্র দোষ খ. গুরুচণ্ডালী গ. বিপ্রকর্ষ ঘ. অপিনিহিতি৭. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? ক. গুরগম্ভীর খ. গুরুচণ্ডালী গ. অবোধ্য ঘ. দুর্বোধ্য ৮. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে? ক. প্রাতিপদিক খ. বিদেশি শব্দ গ. দেশি শব্দ ঘ. সাধিত শব্দ ৯. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী? ক. চলিতরীতি খ. কথ্যরীতি গ. সাধুরীতি ঘ. আঞ্চলিকরীতি ১০. কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? ক. চলিত খ. সাধু গ. মিশ্র ঘ. উপজাতীয়১১. বাংলা ভাষায় চলিতরীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? ক. আভিজাত্যপূর্ণ খ. পদবিন্যাস সুনির্দিষ্ট গ. কৃত্রিমতাবর্জিত ঘ. কাঠামো অপরিবর্তনীয় ১২. বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে?ক. অপিনিহিতি খ. পারিভাষিক শব্দ গ. রূঢ়ি শব্দ ঘ. তত্সম শব্দ ১৩. বাংলা সাহিত্যে চলিতরীতির প্রবর্তক কে? ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. প্যারীচাঁদ মিত্র ঘ. প্রমথ চৌধুরী১৪. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? ক. কথ্য ভাষা খ. লেখ্য ভাষা গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা ১৫. বাংলা ভাষার রূপ কয়টি? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি১৬. আঞ্চলিক ভাষার অপর নাম কী? ক. কথ্য ভাষা খ. উপভাষা গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা ১৭. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? ক. মধুমালতী খ. সিকান্দারনামা গ. শ্রীকৃষ্ণকীর্তন ঘ. বৈষ্ণব পদাবলী ১৮. মানুষের কণ্ঠনিঃসৃত বাক্-সংকেতের সংগঠনকে কী বলে? ক. ধ্বনি খ. শব্দ গ. বাক্য ঘ. ভাষা ১৯. সব মানুষের ভাষা কী দ্বারা সৃষ্ট হয়?ক. বাগ্যন্ত্র খ. মুখ গ. কণ্ঠ ঘ. মুখবিবর২০. দেশ, কাল ও পরিবেশভেদে কিসের পার্থক্য ও পরিবর্তন ঘটে?ক. ভাষার খ. শব্দের গ. মানুষের ঘ. চিন্তাভাবনার।সঠিক উত্তর: ভাষা: ১. ক ২. খ ৩. ঘ ৪. খ ৫. খ ৬. খ ৭. ক ৮. ক ৯. গ ১০. ক ১১.গ ১২. খ ১৩. ঘ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. ক ২০.ক।