বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ : মাসুক হেলাল
অলংকরণ : মাসুক হেলাল

বঙ্গানুবাদ 

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বঙ্গানুবাদ দেওয়া হলো।

20.

He who loves his country is a patriot. The patriots love their country more than their lives. They are ready to lay down their lives for the welfare of their country. Everybody honours them. They live even after their death.

বঙ্গানুবাদ: যিনি তাঁর দেশকে ভালোবাসেন, তিনি দেশপ্রেমিক। দেশপ্রেমিকেরা দেশকে তাঁদের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। তাঁরা দেশের মঙ্গলের জন্য তাঁদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। সবাই তাঁদের সম্মান করে। এমনকি তাঁরা মৃত্যুর পরও বেঁচে থাকেন।
21.
Here is my mother. There is none else like may mother. How affectionate she is to me! She always takes care of me. If I fall ill, mother grows very anxious.
বঙ্গানুবাদ: এই আমার মা। আমার মায়ের মতো আর কেউ নেই। আমার প্রতি তিনি কত স্নেহশীল! তিনি সর্বদা আমার যত্ন নেন। আমি অসুস্থ হলে মা বড়ই চিন্তিত হন।
22.
Honesty is the best policy. An honest man is respected by all. Everybody trusts him. No one can prosper in life if he is not honest. An honest shop-keeper is liked very much by his customers. All go to his shop and buy things from him. They begin to trust him. His credit grows and his business flourishes.
বঙ্গানুবাদ: সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। একজন সৎ ব্যক্তি সবার দ্বারা সম্মানিত হয়। সবাই তাকে বিশ্বাস করে। সৎ না হলে জীবনে কেউ উন্নতি করতে পারে না। একজন সৎ দোকানদারকে তার ক্রেতাগণ খুবই পছন্দ করে। সবাই তার দোকানে যায় এবং তার থেকে জিনিসপত্র কেনে। তারা তাকে বিশ্বাস করতে আরম্ভ করে। তার সুনাম বেড়ে যায় এবং তার ব্যবসা প্রসার লাভ করে।
23.
Honesty is a noble virtue. It is the secret of success in every sphere of life. The value of honesty is very great. It wins love, respect and fearlessness. An honest man passes his days in respect of happiness. Honesty is the best policy.
বঙ্গানুবাদ: সততা একটি মহৎ গুণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের গোপন রহস্য হলো সততা। সততার মূল্য অনেক বেশি। এটা ভালোবাসা, শ্রদ্ধা ও নির্ভীকতা জয় করতে পারে। একজন সৎ ব্যক্তি সুখে দিন অতিবাহিত করে। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।
24.
Health is wealth. A good health is a guarantee for happiness. A healthy poor man is more happy than a sick moneyed man. A healthy man is an asset to his family. A sick man of the other hand is liability to all.
বঙ্গানুবাদ: স্বাস্থ্যই সম্পদ। ভালো স্বাস্থ্য সুখের একটি নিশ্চয়তা। একজন স্বাস্থ্যবান দরিদ্র মানুষ একজন রুগ্ণ ধনী ব্যক্তি অপেক্ষা বেশি সুখী। একজন স্বাস্থ্যবান মানুষ তার পরিবারের একটি সম্পদ। পক্ষান্তরে, একজন রুগ্ণ ব্যক্তি সবার নিকট বোঝাস্বরূপ।
25.
In this life there are no gains without pains. Life indeed, would be dull if there were no difficulties. Games lose their rest, if there in no struggle and if the result is a forgone conclusion. Both winner and loser enjoy a game most if it is closely contested to the last.
বঙ্গানুবাদ: কষ্ট ছাড়া এ জীবনে কিছুই অর্জিত হয় না। বাধাবিঘ্ন না থাকলে প্রকৃতপক্ষে জীবন নিরানন্দ হয়ে পড়ত। খেলায় যদি প্রতিযোগিতা না থাকে আর তার ফলাফল পূর্বনিধারিত হয়, তবে সে খেলা তার মজা হারিয়ে ফেলে। একটি খেলায় প্রতিদ্বন্দ্বিতা তীব্র হলে বিজয়ী ও বিজিত উভয় দলই দারুণ উপভোগ করে।
26.
It is very difficult to be great. Some qualities are required to become great. Honesty and courage are two of them. people of former times possessed these qualities. Now thes qualities are very rare.
বঙ্গানুবাদ: মহৎ হওয়া কষ্টকর। মহৎ হতে হলে কিছু ভালো গুণ অর্জন করতে হয়। সততা আর সাহসিকতা এদের মধ্যে দুটি। অতীতে মানুষ এসব গুণাবলির অধিকারী ছিলেন। এখন এসব গুণাবলি খুবই বিরল।
27.
It is night and everybody is asleep. I am sitting up late before the window. The garden is full of scent. The air is warm. The whole world seems to me still.
বঙ্গানুবাদ: এখন রাত এবং সবাই গভীর ঘুমে। আমি জানালার ধারে বসে আছি। বাগান সুগন্ধিময়। বাতাস উষ্ণ। পৃথিবীটাকে আমার কাছে মনে হলো স্থির ছবির মতো।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক