বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণের ওপর আলোচনা করা হলো।

শব্দদ্বৈত
২. একই শব্দের সমার্থক (প্রায়) আরেকটি শব্দ ব্যবহার করে:
আশা-ভরসা : একমাত্র ছেলেটি বাবা-মায়ের আশা-ভরসার স্থল।
আত্মীয়স্বজন : বাড়িতে অনেক আত্মীয়স্বজন এসেছে।
কথাবার্তা: তার সাথে আমার কথাবার্তা হয়েছে।
চাল-চলন: লোকটির চাল-চলন রহস্যজনক।
ভয়ডর: ছেলেটির ভয়ডর বলে কিছু নেই।
সুখশান্তি: নেশাগ্রস্ত ছেলেমেয়ের কারণে সংসারে সুখশান্তি নষ্ট হয়।
৩. জোড়া শব্দের পরের অংশ আংশিক পরিবর্তন করে:
কাছাকাছি: কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের বাড়ির কাছাকাছি আমরা থাকি।
চেয়েচিন্তে: অনেক চেয়েচিন্তে তার কাছ থেকে কিছু টাকা ধার করে এনেছি।
ডাকাডাকি: আমাকে ডাকাডাকি করার দরকার হবে না, সময়মতো চলে যাব।
রাগারাগি: এসো রাগারাগি না করে ব্যাপারটা মিটিয়ে ফেলি।
৪. বিপরীত শব্দযোগে:
আসল-নকল: এখন আসল-নকল চেনা বড় দায়।
আসা-যাওয়া: আমাদের বাড়িতে তার আসা-যাওয়া আছে।
বেচা-কেনা: উৎসবের বাজরে বেচাকেনা বেশ জমে উঠেছে।
দেন-পাওনা : দেনা-পাওনা মিটিয়ে দিয়ে হাঁফ ছেড়ে বাঁচলাম।
হার-জিত: খেলায় হার-জিত থাকবেই।
৫. অনুকার ধ্বনিযোগে:
টুপটাপ: টুপটাপ করে বৃষ্টি পড়ছে।
টুংটাং: চুড়ি বাজে টুংটাং।
শনশন: শনশন করে বায়ু বয়।
ছলছল: তার চোখ ছলছল করছে।
টনটন: হাতটা ব্যথায় টনটন করছে।
৫.২ শব্দগঠন: প্রাথমিক ধারণা
এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনির সমষ্টিকে শব্দ বলে। অর্থই শব্দের প্রাণ।
শব্দই বাক্যে ব্যবহারের মাধ্যমে মানুষ মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করে। এ জন্য নতুন নতুন শব্দ গঠন করতে হয়। নানা উপায়ে শব্দগঠন হতে পারে। যেমন:
১. ব্যঞ্জনবর্ণের সাথে ‘ফলা’ যোগ করে:
ব্ + া + ড়্ + ি=বাড়ি
ত্ + ৃ + ণ =তৃণ
এ রকম: গাড়ি, বাবা, বিষ, নৌকা, কাকলি, রাজশাহী ইত্যাদি।
২. ব্যঞ্জনবর্ণের সাথে ‘ফলা’ যোগ করে:
ক্ + র =ক্র : বক্র
ক্ + ল = ক্ল : ক্লান্ত
এ রকম: ক্র, বাক্য, পদ্ম, রান্না ইত্যাদি।
এগুলো হচ্ছে শব্দগঠনের প্রাথমিক উপায়।
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলোকে বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন : হাত, পা, মুখ, ফুল, পাখি, গাছ ইত্যাদি।
আবার কিছু শব্দ আছে যা বিভিন্ন উপায়ে বা প্রক্রিয়ায় গঠিত হয়েছে। সেগুলোকে বলা হয় সাধিত শব্দ। যেমন:
ডুব্ + উরি = ডুবুরি
ঘর + আমি = ঘরামি
মেঘ + এ = মেঘে ইত্যাদি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান লিটন
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা