বাংলা ২য় পত্র
বঙ্গানুবাদ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বঙ্গানুবাদ দেওয়া হলো।
28.
I am fond of collecting foreign stamps. I have chosen it because it is both interesting and instructive. As one goes on collecting, he comes in direct touch with geographical, historical and social conditions of various countries. The pictures of various things of interest, rare animals, beautiful sights—all these are thought provoking.
বঙ্গানুবাদ: বিদেশি ডাকটিকিট সংগ্রহ করা আমার শখ। আমি এটা পছন্দ করেছি কারণ এটা একদিকে যেমন মজাদার, তেমনি গঠনমূলক। ডাকটিকিট সংগ্রহকারীর পক্ষে বিভিন্ন দেশের ভৌগোলিক, ঐতিহাসিক ও সামাজিক অবস্থা জানা সম্ভব হয়। দুর্লভ প্রাণীর ছবি, সুন্দর দৃশ্য চিন্তাশক্তি বাড়ায়।
29.
Knowledge is vaster than an ocean. The more we gather knowledge. the more our thirst for it increases. So, any kind of restriction on the pursuit of knowledge is not at all desirable. Everybody has the right to walk freely in the ocean of knowledge.
বঙ্গানুবাদ: জ্ঞান মহাসাগরের চেয়েও বিশালতর। আমরা যতই জ্ঞান আহরণ করি, এর প্রতি আমাদের তৃষ্ণা ততই বেড়ে যায়। তাই জ্ঞানার্জনের ক্ষেত্রে কোনো রকম বাধ্যবাধকতা থাকা মোটেও বাঞ্ছনীয় নয়। জ্ঞানসমুদ্রে মুক্তভাবে বিচরণের অধিকার প্রত্যেকেরই রয়েছে।
30.
Modern science is teaching us that no one can live alone. Co-operation between individual and between the families is essential to the life of man. Greater co-operation between nations is essential for continuing life on earth.
বঙ্গানুবাদ: আধুনিক বিজ্ঞানের শিক্ষা হচ্ছে মানুষ একা বাঁচতে পারে না। মানবজীবনে ব্যক্তিগত ও পারিবারিক পারস্পরিক সম্পর্ক অপরিহার্য। পার্থিব জীবন চলিষ্ণু রাখতে হলে আন্তর্জাতিক সহযোগিতাও অপরিহার্য।
31.
Many difficulties may stand on the way of performing work. But a man of perseverance is never discouraged by it. He goes on trying until he attains his success. No great work can be accomplished without repeated attempts. Perseverance teaches us how to fight these difficulties.
বঙ্গানুবাদ: কাজ করার সময় অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু একজন অধ্যবসায়ী এতে হতাশ হন না। যতক্ষণ পর্যন্ত সফলতা না আসে, ততক্ষণ পর্যন্ত তিনি চেষ্টা চালিয়ে যান। কোনো বড় কাজই বারবার চেষ্টা ছাড়া হয় না। অধ্যবসায় আমাদের শিক্ষা দেয়, কী করে এসব সমস্যা মোকাবিলা করা যায়।
32.
Many people put off for tomorrow the work they can do today. Students also very often put off their class lessons for tomorrow. Nothing is more injurious than this habit. Men do not know what will happen tomorrow. A lot of troubles and dangers may come and upset everything.
বঙ্গানুবাদ: অনেকেই যে কাজ আজ করতে পারে, তা আগামী দিনের জন্য রেখে দেয়। ছাত্ররাও অনেক সময় তাদের ক্লাসের পড়া আগামী দিনের জন্য ফেলে রাখে। এ অভ্যাসের চেয়ে ক্ষতিকর আর কিছু নেই। মানুষ জানে না আগামী দিন কী ঘটবে। অনেক অসুবিধা ও বিপদ আসতে পারে এবং সব এলোমেলো করে দিতে পারে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক