বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যকরণের ওপর আলোচনা করা হলো।
শব্দগঠন
সাধিত শব্দ নানা উপায়ে গঠিত হতে পারে :
১. মৌলিক শব্দযোগে:
পাগল + আমি = পাগলামি
বই + পত্র = বইপত্র
২. শব্দের শেষে বিভক্তি যোগ করে:
আমা + কে = আমাকে, বাড়ি + র = বাড়ির
চট্টগ্রাম + এ = চট্টগ্রামে
৩. শব্দের আগে উপসর্গ যোগ করে:
অ— অকাজ, অভাব, অনীল, অচেনা।
আ— আধোয়া, আলুনি, আগাছা, আগমন।
নি— নিখুঁত, নিলাজ, নিরেট, নির্ণয়, নিবারণ।
বি— বিভুঁই, বিফল, বিপথ, বিজ্ঞান, বিশুদ্ধ।
সু— সুনজর, সুখবর, সুদিন, সুনাম, সুনীল, সুচতুর।
৪. শব্দের পরে প্রত্যয় যোগ করে:
আই: ঢাকাই, নিমাই, জগাই, মিঠাই।
উক: ভাবুক, মিশুক, মিথ্যুক, লাজুক।
ইক: সাহিত্যিক, বৈদিক, দৈনিক, মাসিক।
অন: কাঁদন, বাঁধন, ভাঙন, জ্বলন।
৫. সন্ধির সাহায্যে:
বিদ্যা + আলয় = বিদ্যালয়
শুভ + ইচ্ছা = শুভেচ্ছা; শীত + ঋত = শীতার্ত
পদ + হতি = পদ্ধতি; সম + তাপ = সন্তাপ
সম + বাদ = সংবাদ
৬. সমাসের সাহায্যে:
বসতের জন্য বাড়ি = বসতবাড়ি
মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র
নদী মাতা যার = নদীমাতৃক
রীতিকে অতিক্রম না করে = যথারীতি
৭. শব্দদ্বৈতের মাধ্যমে:
বাড়ি > বাড়ি বাড়ি; ঘরে > ঘরে ঘরে
লাল > লাল লাল; দলে > দলে দলে

বহুনির্বাচনি
১। ধ্বনি উচ্চারণের উৎস কোনটি?
ক. ফুসফুস খ. কণ্ঠ গ. স্বরতন্ত্রী ঘ. শ্বাসনালি
উত্তর: ক. ফুসফুস
২। ‘ঘেউ ঘেউ’ কোন জাতীয় শব্দ?
ক. মৌলিক শব্দ খ. ধ্বনাত্মক শব্দ
গ. অনুকার শব্দ ঘ. যৌগিক শব্দ
উত্তর: খ. ধ্বনাত্মক শব্দ
৩। নিচের কোন ধ্বন্যাত্মক শব্দগুলো মানুষের অনুকৃতি?
ক. ঘচঘচ, গুড়গুড়, কা কা
খ. গরগর, মড়মড়, চোঁ চোঁ
গ. হিহি, গুনগুন, ট্যা ট্যা
ঘ. খকখক, ঝমঝম, ছমছম
উত্তর: গ. হিহি, গুনগুন, ট্যা ট্যা
৪। কোন ধ্বন্যাত্মক শব্দগুলো জীবজন্তুর আনুকৃতি?
ক. মিউমিউ, ঘচঘচ খ. ঘেউ ঘেউ, কুহুকুহু
গ. কুটকুট, খকখক ঘ. ঝিকিঝিকি, ঝমঝম
উত্তর: খ. ঘেউ ঘেউ, কুহুকুহু
৫। কোনটি বস্তুর ধ্বনি অনুকৃতি?
ক. গরগর খ. খকখক গ. চোঁ চোঁ ঘ. মড়মড়
উত্তর: ঘ. মড়মড়
৬। কোন ধ্বন্যাত্মক শব্দটি অনুভূতির কাল্পানিক অনুকৃতি?
ক. গুণগুণ খ. হিহি গ. ছমছম ঘ. ফলফল
উত্তর: গ. ছমছম
৭। শব্দের অনুকরণে যেসব শব্দ সৃষ্টি হয় তাকে বলে—
ক. অনুকার শব্দ খ. মৌলিক শব্দ
গ. শব্দদ্বৈত ঘ. ধ্বন্যাত্মক শব্দ
উত্তর: ক. অনুকার শব্দ
৮। কোনটি অনুকার শব্দ?
ক. কাপড়চোপড় খ. ভয় গ. দিনদিন ঘ. মাথামুণ্ডু
উত্তর: ক. কাপড়চোপড়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা