বঙ্গানুবাদ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বঙ্গানুবাদ দেওয়া হলো।
33.
Man cannot live alone. So he likes to keep company. He cannot do without the help of other even for a day. For this reason men have been living together for many days. This is called social life. None can act according to his sweet will in society.
বঙ্গানুবাদ: মানুষ একাকী জীবন যাপন করতে পারে না। তাই সে সঙ্গী রাখতে পছন্দ করে। অন্যের সহযোগিতা ছাড়া এক দিনও সে চলতে পারে না। এ কারণেই মানুষ বহুদিন থেকে একত্রে বসবাস করে আসছে। একেই বলে সমাজজীবন। সমাজে কেউ তার খেয়াল-খুশিমতো আচরণ করতে পারে না।
34.
No man can live alone. When we are children the family protects us. When we grow up, we need the help of all the people around us. If we try to live alone, our lives are no other than those of animals. Our father and mothers, our teachers, our government, all these train us to do our duty.
বঙ্গানুবাদ: কোনো মানুষ একাকী জীবন যাপন করতে পারে না। আমরা যখন শিশু, পরিবার আমাদের রক্ষা করে। আমরা যখন বেড়ে উঠি, আমাদের চারপাশের লোকজনের সাহায্য আমাদের দরকার হয়। যদি আমরা একাকী জীবনযাপনের চেষ্টা করি, তাহলে আমাদের জীবন পশুর জীবনের চেয়ে আলাদা কিছু হবে না। আমাদের পিতা-মাতা, আমাদের শিক্ষকমণ্ডলী, আমাদের সরকার—এরা সবাই আমাদের নিজেদের কর্তব্যকাজ করার জন্য শিক্ষা দেয়।
35.
Man is the architect of his own life. If he makes proper division of his time and does his duties accordingly, he is sure to prosper in life. But, if he does otherwise, he is sure to repent when it is too late and he will have to drag a miserable existence from day to day.
বঙ্গানুবাদ: মানুষ নিজেই তার জীবনের স্থপতি। সে যদি তার সময়কে সঠিকভাবে ভাগ করে নেয় এবং সেই অনুসারে নিজ কর্তব্য সম্পন্ন করে, তবে সে নিঃসন্দেহে জীবনে উন্নতি করবে। কিন্তু সে যদি অন্যথা করে, তবে তাকে অনুতাপ করতে হবে, যখন তার হাতে আর সময় থাকবে না এবং তাকে একটি দুর্দশাগ্রস্ত অস্তিত্ব দিন দিন বয়ে বেড়াতে হবে।
36.
Milk is an ideal food. It is called an ideal food because it contains all the vitamins in it. We get milk from the cow. We have to rear cows if we want to get pure milk. Cows stand incomparable in point of preservation of health.
বঙ্গানুবাদ: দুধ একটি আদর্শ খাদ্য। একে আদর্শ খাদ্য বলা হয়, কেননা এতে সব খাদ্যপ্রাণ থাকে। গাভী থেকে আমরা দুধ পাই। যদি আমরা খাঁটি দুধ পেতে চাই, তাহলে আমাদের গাভী লালন-পালন করতে হবে। আমাদের স্বাস্থ্য রক্ষার ব্যাপারে গাভীর দুধ অতুলনীয়।
37.
Most people do not get enough nutrition from what they eat. Many children become blind because they do not get enough nutrition. Diarrhoea is a very common disease. This is because many people usually suffer from diarrhoeas.
বঙ্গানুবাদ: অধিকাংশ লোক যা খায়, তা থেকে যথেষ্ট পুষ্টি পায় না। পর্যাপ্ত পুষ্টির অভাবে বহু শিশু অন্ধ হয়ে যায়। ডায়রিয়া একটি সাধারণ রোগ। কারণ, অনেক লোক সচরাচর এ রোগে ভোগে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক