বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গানুবাদ 

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বঙ্গানুবাদ দেওয়া হলো।

38.

No person can be happy without friends. The heart is formed for love and cannot be happy without the opportunity of giving and receiving affection. But you also can not find other to love you unless you love them. Love is only to be obtained by giving love in return. You cannot be happy without it.

বঙ্গানুবাদ: বন্ধুবান্ধব ছাড়া কোনো ব্যক্তি সুখী হতে পারে না। হূদয় তৈরি হয়েছে ভালোবাসার জন্য এবং স্নেহ-ভালোবাসার আদান-প্রদানের সুযোগ ছাড়া কোনো মানুষ সুখী হতে পারে না। তুমি যদি অন্যকে ভালো না বাসো, তবে তুমিও কিন্তু তাদের ভালোবাসা পেতে পারো না। কেবল ভালোবাসা দিয়েই প্রতিদানে ভালোবাসা পাওয়া যায়। এটা ছাড়া তুমি সুখী হতে পারবে না।

39.

'O people, listen attentively to what I say. I feel that it will no longer be possible for me to participate in the Hajj after this. Listen, all the evil customs of the age of ignorance is abolished from today. One should not be punished for the offence of another.'

বঙ্গানুবাদ: ‘হে জনগণ শুনুন, আমি যা বলি। আমার মনে হচ্ছে, এর পর আমার পক্ষে আর কোনো হজে অংশগ্রহণ সম্ভব হবে না। মনে রেখো, অজ্ঞতার সব প্রথা আজ থেকে দূরীভূত হলো। একের দোষে অন্য একজন শাস্তি ভোগ করবে না।’

40.

Once a crow was very thirsty. After some time he found a jar. But when he flew to it, he found that there was little water in it and that is very low. So, he could not have a drink. Then fetching a few pebbles he dropped them one after another into the jar.

বঙ্গানুবাদ: একটি কাক একদা খুব তৃষ্ণার্ত ছিল। কিছুক্ষণ পর সে একটা পাত্র দেখতে পেল। সে পাত্রটির কাছে গিয়ে দেখল, পাত্রের তলায় সামান্য একটু পানি রয়েছে। তাই সে পান করতে ব্যর্থ হলো। তারপর সে পাত্রের মধ্যে একটি একটি করে পাথরের টুকরা ফেলল।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক