ব্যাকরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
শব্দদ্বৈত
২৭। উপসর্গের প্রধান কাজ কী ?
ক. শব্দ গঠন করা খ. শব্দকে সম্প্রসারণ করা
গ. শব্দকে সংকুচিত করা
ঘ. শব্দের উৎস নির্দেশ করা
উত্তর: ক. শব্দ গঠন করা
২৮। উপসর্গ যুক্ত হয় শব্দের—
ক. মাঝে খ. আলাদা গ. আগে ঘ. শেষে
উত্তর: গ. আগে
২৯। ভাবুক, ঢাকাই—এই শব্দগুলো গঠিত হয়েছে— ক. প্রত্যয়যোগে খ. বিভক্তিযোগে
গ. সমাসযোগে ঘ. সন্ধিযোগে
উত্তর: ক. প্রত্যয়যোগে
৩০। শব্দ বা ধাতুর পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে বলে—
ক. সমাস খ. প্রত্যয় গ. বিভক্তি ঘ. উপসর্গ
উত্তর: খ. প্রত্যয়
৩১। প্রত্যয় কত প্রকার?
ক. দুই খ. তিন গ. পাঁচ ঘ. চার
উত্তর: ক. দুই
৩২। প্রত্যয় যুক্ত হয় শব্দ বা ধাতুর—
ক. মাঝে খ. আলাদা গ. পরে ঘ. শেষে
উত্তর: গ. পরে
৩৩। আই, উক, তা, আল্—এগুলো হলো—
ক. অনুসর্গ খ. প্রত্যয় গ. বিভক্তি ঘ. উপসর্গ
উত্তর: খ. প্রত্যয়
৩৪। ‘মেধাবী’ —কোন প্রত্যয় দ্বারা গঠিত?
ক. মেধা খ. বি গ. বিন ঘ. ইল
উত্তর: গ. বিন
৩৫। ‘ইক’ প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?
ক. পাখির খ. মাধুর্য গ. সোনালি ঘ. বার্ষিক
উত্তর: ঘ. বার্ষিক
৩৬। কোনটি দ্বিরুক্তি যোগে গঠিত শব্দ?
ক. শীত শীত খ. হিহি গ. ফিটফাট ঘ. চি চি
উত্তর: ক. শীত শীত।
৩৭। ‘বাঙালি’ শব্দটি গঠিত হয়েছে কোন প্রত্যয়যোগে?
ক. বাং খ. ই গ. বাঙাল ঘ. আলি
উত্তর: খ. ই
৩৮। প্র, পরা, নির, বি—এগুলো হলো—
ক. অনুসর্গ খ. প্রত্যয় গ. বিভক্তি ঘ. উপসর্গ
উত্তর: ঘ. উপসর্গ
৩৯। অ, আ, অনা, কু, নি—এগুলো হলো—
ক. অনুসর্গ খ. বাংলা প্রত্যয়
গ. বিভক্তি ঘ. বাংলা উপসর্গ
উত্তর: ঘ. বাংলা উপসর্গ
৪০। ‘বিদ্যালয়’ শব্দটি গঠিত হয়েছে—
ক. প্রত্যয়যোগে খ. বিভক্তিযোগে
গ. সমাসযোগে ঘ. সন্ধিযোগে
উত্তর: ঘ. সন্ধিযোগে
৪১। কোন শব্দটি সন্ধিযোগে গঠিত?
ক. অভাব খ. বৈঠক
গ. সন্তাপ ঘ. নদীমাতৃক
উত্তর: গ. সন্তাপ
৪২। ‘সমাস’ শব্দের অর্থ কী?
ক. সংকোচ খ. সংক্ষেপ গ. প্রসার ঘ. বিস্তার
উত্তর: খ. সংক্ষেপ
৪৩। সমাস কত প্রকার?
ক. চার খ. ছয় গ. আট ঘ. দশ
উত্তর: খ. ছয়
৪৪। ‘সলিলসমাধি’ শব্দটি গঠিত হয়েছে—
ক. প্রত্যয়যোগে খ. বিভক্তিযোগে
গ. সমাসযোগে ঘ. সন্ধিযোগে
উত্তর: গ. সমাসযোগে
৪৫। কোনটি সমাস গঠিত শব্দ?
ক. উক্ত খ. শতাব্দী গ. কর্তব্য ঘ. অবোধ
উত্তর: খ. শতাব্দী
৪৬। সমাস শব্দকে—
ক. শ্রুতিমধুর করে খ. প্রসারিত করে
গ. অর্থময় করে ঘ. নতুন ভাব দেয়
উত্তর: ক. শ্রুতিমধুর করে।
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা