বাংলা ২য় পত্র
বঙ্গানুবাদ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বঙ্গানুবাদ দেওয়া হলো।
41.
Our total environment influences our way of living. The main elements of our human environment are men, animals, plants, soil, air and water. There are relationships among these elements, when their relationships are disturbed, life becomes difficult and impossible. By keeping the environment safe man can ensure a healthier and happier life.
বঙ্গানুবাদ: আমাদের সমগ্র পরিবেশ আমাদের জীবন ও জীবনধারনের পদ্ধতির ওপর প্রভাব বিস্তার করে। আমাদের পরিবেশের প্রধান উপাদানগুলো হলো মানুষ, প্রাণী, গাছপালা, মাটি, বাতাস ও পানি। এসব উপাদানের মধ্যে সম্পর্ক বিদ্যমান। যখন এদের মধ্যকার সম্পর্ক বিঘ্নিত হয়, তখন জীবন কষ্টসাধ্য ও অসম্ভব হয়ে পড়ে। পরিবেশকে রক্ষার মাধ্যমে মানুষ স্বাস্থ্যকর ও সুখী জীবন নিশ্চিত করতে পারে।
42
Poverty is a great problem in our country. But we hardly realise that this miserable condition is our creation. Many do not try to better their condition by hard labour and profitable business. They only curse their fate.
বঙ্গানুবাদ: আমাদের দেশে দারিদ্র্য একটি বিরাট সমস্যা। কিন্তু আমরা খুব কমই উপলব্ধি করি যে এ শোচনীয় অবস্থা আমাদেরই সৃষ্টি। কঠোর পরিশ্রম ও লাভজনক কাজের দ্বারা অনেকেই নিজেদের অবস্থার উন্নতির চেষ্টা করে না। তারা শুধু তাদের ভাগ্যকে অভিশাপ দেয়।
43.
Punctuality is to be cultivated and formed into a habit. This quality is to be acquired through all our works from our boyhood. Boyhood is the seed-time. The habit formed at this time will continue all through our life. ‘Everything at right time’ should be our motto.
বঙ্গানুবাদ: সময়ানুবর্তিতার চর্চা করতে হবে এবং এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। আমাদের শৈশবকাল থেকেই বিভিন্ন কাজের মধ্য দিয়ে তা অর্জন করতে হবে। শৈশবকাল বীজ বপণের সময়। এ সময় গঠিত অভ্যাসই আমাদের সারা জীবনব্যাপী চলমান থাকবে। সবকিছু যথাসময়ে করাটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত।
44.
Parents are the source of our life on the earth. It is they who have brought us in the world. They have brought us up in our chilhood. They look after us from our infancy with greatest care and love. Without their taking care our existence on this earth would be impossible.
বঙ্গানুবাদ: পৃথিবীতে আমাদের জীবনের উৎস হচ্ছে পিতা-মাতা। তাঁরাই তো আমাদের পৃথিবীতে এনেছেন। আমাদের শৈশবে তাঁরাই আমাদের লালন-পালন করেছেন। শৈশব থেকেই তাঁরা আমাদের অনেক যত্নে ও স্নেহে দেখাশোনা করেন। তাদের তত্ত্বাবধান ছাড়া পৃথিবীতে আমাদের অস্তিত্ব অসম্ভব হয়ে পড়ত।
45.
Rivers come to our use in many ways. We bathe in the water of the river. We drink it and use it in many ways for agriculture with the help of irrigation. Rivers help us in many ways in respect of trade and commerce. The thing which we produce in access are exported to foreign countries through river ways.
বঙ্গানুবাদ: নদী বিভিন্নভাবে আমাদের উপকারে আসে। আমরা নদীর পানিতে গোসল করি। নদীর পানি পান করি এবং সেচের সাহায্যে নদীর পানি বিভিন্নভাবে কৃষিকাজে ব্যবহার করি। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নদী বিভিন্নভাবে সাহায্য করে থাকে। যেসব জিনিস আমরা প্রয়োজনের অতিরিক্ত উৎপাদন করি, সেগুলো নদীপথে বিদেশে রপ্তানি করে থাকি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক