বঙ্গানুবাদ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বঙ্গানুবাদ দেওয়া হলো।
46.
Religion is a necessity. Man is by nature religious. It is a great necessity for his spiritual existence. Without religion a man can be turned a beast. An irreligious man is not better than a lower animal.
বঙ্গানুবাদ: ধর্ম একটি আবশ্যকতা। মানুষ সহজাত কারণে ধার্মিক। এটা তার আধ্যাত্মিক অস্তিত্বের জন্য একটি বড় আবশ্যকতা। ধর্ম ছাড়া মানুষ একটি পশুতে পরিণত হতে পারে। একজন অধার্মিক ব্যক্তি একটি নিকৃষ্ট জন্তুর চেয়ে ভালো নয়।
47.
Smoking is a dangerous habit. People addicted to smoking may become victims of cancer. And that cancer is a fatal disease needs not telling. So vigorous campaign against smoking is a crying need.
বঙ্গানুবাদ: ধূমপান একটি বিপজ্জনক অভ্যাস। ধূমপানে আসক্ত ব্যক্তিরা ক্যানসারে আক্রান্ত হতে পারে এবং ক্যানসার যে একটা মারাত্মক ব্যাধি, তা বলার অপেক্ষা রাখে না। তাই ধূমপানের বিরুদ্ধে জোর অভিযান চালানো জরুরি প্রয়োজন।
48.
Smoking is very harmful. It is expensive too. It pollutes the environment. Those who smoke cannot live long. So, every one should give up smoking.
বঙ্গানুবাদ: ধূমপান খুব ক্ষতিকর। এটি ব্যয়বহুলও। এটি পরিবেশকে দূষিত করে। যারা ধূমপান করে, তারা বেশি দিন বাঁচাতে পারে না। তাই প্রত্যেকের ধূমপান ত্যাগ করা উচিত।
49.
Students have youth and energy. They are filled with high ideals. They are free from the responsibility maintaining families. So, it is easy for them to devote themselves to social service.
বঙ্গানুবাদ: ছাত্রদের আছে তারুণ্য ও শক্তি। তারা উচ্চ আদর্শে পরিপূর্ণ। পরিবার চালানোর দায়িত্ব থেকে তারা মুক্ত। কাজেই, সমাজসেবায় নিজেদের উত্সর্গ করা তাদের পক্ষে সহজ।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক