বঙ্গানুবাদ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বঙ্গানুবাদ দেওয়া হলো।
50.
Socrates never believed that all men are equal. If all were treated as equal there would be one flock and no shepherd. This opinion of Socrates gave offence to many people. Socrates was regular in prayer and had a firm belief in God. He held that only God knows what is good for us. So, our prayer should simply be—'Give me what is good.'
বঙ্গানুবাদ: সক্রেটিস কখনোই বিশ্বাস করতেন না যে সব মানুষ সমান। যদি সবাইকে সমান ভাবা হতো, তাহলে পৃথিবীতে একটি মাত্র দল থাকত, যার কোনো দলনায়ক থাকত না। সক্রেটিসের এ মতামত অনেক মানুষ কর্তৃক নিগৃহীত হয়েছে। সক্রেটিস নিয়মিত প্রার্থনা করতেন এবং ঈশ্বরের প্রতি ছিল তাঁর দৃঢ় বিশ্বাস। তাঁর ধারণা, কোনটি আমাদের জন্য মঙ্গলজনক, তা একমাত্র ঈশ্বরই জানেন। তাই আমাদের সাধারণ প্রার্থনা এ রকম হওয়া উচিত—‘আমাকে তাই দাও, যা মঙ্গলজনক।’
51.
Self-reliance means depending on one's own self. It is a great virtue. Self-help is the best help. God helps those who help themselves. So, everybody must rely on his own abilities to be self-reliant. A self-reliant man has confidence in his own abilities. He takes heart in the face of difficults.
বঙ্গানুবাদ: আত্মনির্ভরশীলতা বলতে নিজের ওপর নির্ভরশীলতাকে বোঝায়। এটা একটি মহত্ গুণ। স্বাবলম্বন সর্বশ্রেষ্ঠ অবলম্বন। বিধাতা তাদের সহায়তা করে, যারা নিজেদের সহায়তা করে। সুতরাং, প্রত্যেকেই নিজের সামর্থ্যের ওপর নির্ভরশীল হয়ে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে উঠতে পারে। আত্মনির্ভরশীল ব্যক্তি নিজের সামর্থের ওপর আত্মবিশ্বাস রাখে। একজন স্বাবলম্বী সাহসিকতার সঙ্গে সমস্যাবলি মোকাবিলা করে।
52.
Truthfulness is the greatest of all virtues in a man's life. It means the quality of speaking the truth. The true happiness and prosperity of a man entirely depends on it. It enables one's character and gives one a high position in society Truthfulness may lead the whole world to peace and happiness.
বঙ্গানুবাদ: সত্যবাদিতা হচ্ছে মানুষের জীবনের সর্বাপেক্ষা মহত্ গুণ। সত্যবাদিতা বলতে সত্য বলার গুণকে বোঝায়। সত্যিকারের সুখ ও উন্নতি এর ওপরে পূর্ণাঙ্গভাবে নির্ভর করে। এটি ব্যক্তিচরিত্রের দৃঢ়তা আনে এবং সমাজের উঁচু স্থানে তাকে পৌঁছে দেয়। সত্যবাদিতা পুরো পৃথিবীকে সুখ-শান্তির দিকে পরিচালিত করতে পারে।
53.
There are many ways of taking physical exercise. It can be secured either by walking or gymnastics. Walking is the best suited to all kinds of health.
বঙ্গানুবাদ: শরীরচর্চার বহু উপায় আছে। হেঁটে অথবা ব্যায়ামের মাধ্যমে এটা আয়ত্ত করা যেতে পারে। হাঁটাই সব ধরনের স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপযোগী।
54.
To be healthy you must have a change of air in your living rooms every hour. That air must come from somewhere. Naturally. You get it from the outside. So, it enters the house cold and dry.
বঙ্গানুবাদ: স্বাস্থ্যবান হওয়ার জন্য তোমার আবাসকক্ষসমূহে প্রতি ঘণ্টায় অবশ্যই একবার বাতাস পরিবর্তনের প্রয়োজন আছে। এ বাতাস অবশ্যই কোনো কোনো স্থান থেকে আসবে। প্রকৃতিগতভাবে তুমি এটা বাহির থেকে পাও। তাই, এই বায়ু ঠান্ডা ও শুষ্ক অবস্থায় গৃহে প্রবেশ করে।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক