বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বাক্য
১। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক. সরলতা খ. আকাঙ্ক্ষা গ. যোগ্যতা ঘ. আসত্তি
উত্তর: ঘ. আসত্তি
২। নিচের কোনটি জটিল বাক্য?
ক. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়
খ. কৃপণেরাই ধনী হয় গ. তিনি ধনী ও কৃপণ
ঘ. ধনীরা প্রায় কৃপণ হয়
উত্তর: ক. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়
৩। মনের ভাবের পূর্ণরূপ প্রকাশ পায় কিসে?
ক. একটি শব্দে খ. একটি বাক্যে
গ. একটি পদে ঘ. একটি ধ্বনিতে
উত্তর: খ. একটি বাক্যে
৪। বাক্য তৈরি হয় কী দিয়ে?
ক. শব্দ দিয়ে খ. বর্ণ দিয়ে
গ. অক্ষর দিয়ে ঘ. ধ্বনি দিয়ে
উত্তর: ক. শব্দ দিয়ে
৫। বাক্যের একক কী?
ক. বিভক্তি খ. উক্তি গ. শব্দ ঘ. উপসর্গ
উত্তর: গ. শব্দ
৬। একটি সার্থক বাক্য গঠনে কী কী শর্ত থাকতে হয়?
ক. আকাঙ্ক্ষা ও আসত্তি খ. আসত্তি ও যোগ্যতা
গ. আকাঙ্ক্ষা ও আসত্তি, বাগিবধি ও যোগ্যতা
ঘ. আসত্তি, যোগ্যতা ও আকাঙ্ক্ষা
উত্তর: ঘ. আসত্তি, যোগ্যতা ও আকাঙ্ক্ষা
৭। কোনটি বাগ্ধারার শব্দ পরিবর্তনজনিত ভুলের উদাহরণ?
ক. ঘোটকের ডিম্ব খ. ঘোড়ার ডিম
গ. গোড়ায় গলদ ঘ. গৌরী সেনের টাকা
উত্তর: ক. ঘোটকের ডিম্ব
৮। প্রযোজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্যে কোন গুণটি হারায়?
ক. আসত্তি খ. বাহুল্য গ. যোগ্যতা ঘ. আকাঙ্ক্ষা
উত্তর: গ. যোগ্যতা
৯। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলে?
ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা গ. যোগ্যতা খ. অর্থসংগতি
উত্তর: খ. আকাঙ্ক্ষা
১০। ভাষা বিচারে একটা বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?
ক. তিনটি খ. পাঁচটি গ. চারটি ঘ. ছয়টি
উত্তর: ক. তিনটি
১১। বাক্যে উপমা-অলংকার যথাযথভাবে ব্যবহার না কললে কোন গুণ নষ্ট হয়?
ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা গ. যোগ্যতা খ. অর্থসংগতি
উত্তর: গ. যোগ্যতা
১২। ‘হাতিগুলো আকাশে উড়ছে’— বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা গ. যোগ্যতা খ. অর্থসংগতি
উত্তর: গ. যোগ্যতা
১৩। যেসব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তাকে কী বলে?
ক. বিভক্তি খ. বাক্য গ. শব্দ ঘ. পদ
উত্তর: খ. বাক্য
১৪। সার্থক বাক্য গঠনের জন্যে কয়টি বৈশিষ্ট্য থাকতে হয়?
ক. তিনটি খ. পাঁচটি গ. চারটি ঘ. ছয়টি
উত্তর: ক. তিনটি
১৫। বাক্যের অর্থ সঠিকভাবে বোঝার জন্যে এক পদের পর অন্য পদ শোনার আগ্রহকে কী বলে?
ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা গ. যোগ্যতা খ. অর্থসংগতি
উত্তর: খ. আকাঙ্ক্ষা
১৬। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা গ. যোগ্যতা খ. অর্থসংগতি
উত্তর: ক. আসত্তি
১৭। কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষযুক্ত?
ক. ঘোটকের গাড়ি খ. মড়াপোড়া
গ. ঘোড়ার গাড়ি ঘ. শবদাহ
উত্তর: ক. ঘোটকের গাড়ি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা