বঙ্গানুবাদ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বঙ্গানুবাদ দেওয়া হলো।
56.
Youth is the best time of life. When there is freshness and vigour in mind and body. This is the time when it is most necessary for us to remember the truth of the maxim. 'As you sow so you reap.'
বঙ্গানুবাদ: যৌবন হচ্ছে জীবনের সর্বোত্কৃষ্ট সময়। এ সময় মনে ও দেহে থাকে সজীবতা ও কর্মশক্তি। ‘যেমন কর্ম তেমন ফল’—এ সারগর্ভ বাক্যটির সত্যতা মনে রাখার সবচেয়ে প্রয়োজনীয় সময় হচ্ছে যৌবন।
57.
The great advantage of early rising is the good start it gives in our day's work. The early riser has done huge quantity of hard work before other men have got out of bed. In early morning the mind is fresh and there are fewer disturbances. So, the work done at that time is generally will be done. By beginning so early, he knows that be has plenty of time to do all the work throughly. He is not. therefore. Tempted to hurry over any part of it.
বঙ্গানুবাদ: ভোরে ঘুম থেকে ওঠার বড় সুবিধা হলো আমাদের দিনের কাজে এটা শুভসূচনা উপহার দেয়। অন্যেরা বিছানা ছেড়ে ওঠার আগেই ভোরে ঘুম থেকে জাগরণকারী অনেক কঠিন কাজ সেরে ফেলে। প্রাতঃকালে মন সতেজ থাকে এবং গোলমাল কম থাকে। কাজেই এ সময় কোনো কাজ করলে সাধারণত তা সম্পন্ন হয়ে থাকে। যে খুব ভোরে কাজ শুরু করে, সে জানে তার কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করার মতো প্রচুর সময় তার আছে। তাই কোনো কাজে তাকে তাড়াহুড়ো করতে হয় না।
58.
Two friends took a journey through a forest. On the way they saw a bear approaching them. One did not care for his friend's safety. He quickly climbed up a tree and concealed himself among the branches.
বঙ্গানুবাদ: দুই বন্ধু একটি বনের মধ্য দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে তারা তাদের দিকে একটি ভালুককে অগ্রসর হতে দেখল। এক বন্ধু অপর বন্ধুর নিরাপত্তার জন্য চিন্তা করল না। সে তাড়াতাড়ি একটি গাছের ওপর উঠে পড়ল এবং ডালপালার মধ্যে নিজেকে আড়াল করল।
59.
The necessity of learning English cannot be over-stated. English is an international language. It is essential in our day-to-day activities. We must know English in order to go in for any job. There is hardly any situation where the employees can do without English.
বঙ্গানুবাদ: ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা বলে শেষ করা যায় না। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। আমাদের দৈনন্দিন কাজগুলোতে এটি দরকারি। যেকোনো কাজে যোগদানের পূর্বে আমাদের অবশ্যই জানতে হবে। কর্মচারীরা ইংরেজি ছাড়া চলতে পারে, এরূপ কম জায়গাই আছে।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক