বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণ

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

বাক্য
১৮। ‘বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে’— বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা গ. যোগ্যতা ঘ.পদ
উত্তর: গ. যোগ্যতা
১৯। বাক্যের অর্থসংগতি রক্ষার জন্যে সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা গ. যোগ্যতা ঘ. ইচ্ছা
উত্তর: ক. আসত্তি
২০। বিভক্তিযুক্ত শব্দ হলো—
ক. পদ খ. বাক্য গ. উপসর্গ ঘ. অনুসর্গ
উত্তর: ক. পদ
২১। আসত্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা বাক্যের কী?
ক. গুণ খ. অংশ গ. উপাদান ঘ. প্রকারভেদ
উত্তর: ক. গুণ
২২। ‘বাক্যের আকঙ্ক্ষা’ বলতে বোঝায়—
ক. অর্থ প্রকাশের নিমিত্তে সুশৃঙ্খল পদবিন্যাস
খ. সম্পূর্ণ অর্থ উপলব্ধির ইচ্ছা
গ. সংগত অর্থ প্রকাশের শক্তি
ঘ. পরস্পর অন্বিত পদসমূহের বিন্যাস
উত্তর: খ. সম্পূর্ণ অর্থ উপলব্ধির ইচ্ছা
২৩। বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মেলবন্ধনের নাম কী?
ক. আসত্তি খ. পূর্ণতা গ. যোগ্যতা ঘ. অর্থসংগতি
উত্তর: গ. যোগ্যতা
২৪। নিচের কোনটি সার্থক বাক্য নয়?
ক. আমি বই পড়ব খ. আমি ভাত খাব
গ. আমি ছবি দেখব ঘ. গরুগুলো আকাশে ওড়ে
উত্তর: ঘ. গরুগুলো আকাশে ওড়ে
২৫। ‘আষাঢ়-শ্রাবণ দুই মাস বসন্তকাল’— বাক্যটিতে কোন গুণের অভাব?
ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা গ. যোগ্যতা ঘ. সংগতি
উত্তর: গ. যোগ্যতা
২৬। ‘তোমার হাত দুটি ইস্পাতের মতো নরম’—বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা গ. যোগ্যতা ঘ. সংগতি
উত্তর: গ. যোগ্যতা
২৭। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?
ক. উদ্দেশ্য খ. বিধেয় গ. প্রসারক ঘ. লক্ষ্য
উত্তর: ক. উদ্দেশ্য
২৮। বাক্যে কয়টি অংশ আছে?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. দুটি
উত্তর: ঘ. দুটি
২৯। বাক্যে উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয়, তাকে কী বলে?
ক. বিধান খ. উদ্দেশ্য গ. বিধেয় ঘ. কোনোটি নয়
উত্তর: ক. বিধান
৩০। ছাত্ররা পড়ছে—বাক্যে বিধেয় অংশ কোনটি?
ক. ছাত্ররা খ. পড়ছে গ. ছাত্ররা পড়ছে ঘ. সম্পূর্ণটি
উত্তর: ঘ. সম্পূর্ণটি
৩১। উদ্দেশ্যের সম্প্রসারণে উদ্দেশ্য পদের আগে কী পদ বসে?
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. সর্বনাম ঘ. ক্রিয়া
উত্তর: খ. বিশেষণ
৩২। বিধেয়ের সম্প্রসারণে বিধেয়ের সঙ্গে কী যুক্ত হয়?
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. সর্বনাম ঘ. ক্রিয়া
উত্তর: খ. বিশেষণ
৩৩। যে নির্দিষ্ট নিয়মে শব্দ বিন্যাস করে বাক্য গঠন করা হয়, তাকে কী বলে?
ক. পদক্রম খ. আকাঙ্ক্ষা গ. যোগ্যতা ঘ. ইচ্ছা
উত্তর: ক. পদক্রম
৩৪। কর্তা ক্রিয়ার আগে বসে—এর উদাহরণ কোনটি?
ক. সঙ্গে যাবে কে খ. পাতা খায় ছাগলে
গ. আলম ডাকছে ঘ. গান গায় সুমি রায়
উত্তর: গ. আলম ডাকছে
৩৫। তারা চিত্কার করছে—এখানে কর্তা কোনটি?
ক. তারা খ. চিত্কার গ. করছে ঘ. সব কয়টি
উত্তর: ক. তারা।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা