বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ও বিরামচিহ্ন নিয়ে আলোচনা করা হলো।

বাক্য
৫০। যদিও তিনি অত্যন্ত দরিদ্র, তথাপি তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। এটি কোন ধরনের বাক্য?
ক. যৌগিক বাক্য খ. সরল বাক্য
গ. মিশ্র বাক্য ঘ. নির্দেশক বাক্য
উত্তর: গ. মিশ্র বাক্য
৫১। ‘লেখাপড়া করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে’—আশ্রিত বাক্যটি কোন ধরনের?
ক. বিশেষ্যস্থানীয় খ. বিশেষণস্থানীয়
গ. ক্রিয়া-বিশেষণস্থানীয় ঘ. ক ও খ
উত্তর: খ. বিশেষণস্থানীয়
৫২। ‘যদি সত্য বলো, তাহলে মুক্তি পাবে’—এ উদাহরণ কোন বাক্যের?
ক. যৌগিক বাক্যের খ. সরল বাক্যের
গ. মিশ্র বাক্যের ঘ. নির্দেশক বাক্যের
উত্তর: গ. মিশ্র বাক্যের
৫৩। কোনটি জটিল বাক্য?
ক. সে কাল আসবে এবং আমি বাড়ি যাব
খ. আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি
গ. মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে
ঘ. যদিও তাঁর টাকা আছে, তথাপি তিনি দান করেন না
উত্তর: ঘ. যদিও তাঁর টাকা আছে, তথাপি তিনি দান করেন না
৫৪। ‘পানিতে বাঘ থাকে’ বাক্যটিতে কিসের অভাব রয়েছে?
ক. আসত্তির খ. আকাঙ্ক্ষার
গ. যোগ্যতার খ. অর্থসংগতির
উত্তর: গ. যোগ্যতার।
বিরামচিহ্ন
মানুষ একটানা কথা বলতে পারে না। তাই তাকে মাঝেমধ্যে থামতে হয়। তা ছাড়া অন্যকে কথাগুলো বোঝার সময়ও দিতে হয়। লেখার বেলায়ও তেমনি মাঝেমধ্যে বিরতি দিতে হয়। কথা থামাতে হয় শ্বাস নেওয়ার জন্য। লেখা থামাতে বাক্যে ব্যবহূত হয় নানা রকম চিহ্ন বা সংকেত। এই চিহ্ন বা সংকেতই বিরামচিহ্ন। একে যতি বা ছেদচিহ্নও বলা হয়ে থাকে। বিরামচিহ্ন ব্যবহারের ফলে বাক্যের অর্থ সুস্পষ্ট হয়।
লিখিত বাক্যে অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে চিহ্নসমূহ ব্যবহার করা হয়, তাকে বিরামচিহ্ন বলে।
নিচে বাক্যে ব্যবহূত বিভিন্ন প্রকার বিরামচিহ্নের নাম ও আকৃতি নির্দেশ করা হলো:
বিরামচিহ্নের নাম আকৃতি
কমা ,
সেমিকোলন ;
দাঁড়ি ।
জিজ্ঞাসাচিহ্ন ?
বিস্ময়চিহ্ন !
কোলন :
কোলন ড্যাস :-
ড্যাশ —
হাইফেন -
উদ্ধরণচিহ্ন/ উদ্ধৃতিচিহ্ন “ ”
বন্ধনী চিহ্ন ( ), {}, [ ]
বিকল্প চিহ্ন /
ইলেক/ লোপচিহ্ন/ ঊর্ধ্বকমা ’
উল্লেখিত বিরামচিহ্নগুলোর মধ্যে কিছু চিহ্ন বক্তার মনোভাবের সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে বসে। কিছু চিহ্ন বক্তার মনোভাবের অর্থ সুস্পষ্টভাবে বোঝাতে বাক্যের মধ্যে বসে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা