
ব্যাকরণ
প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের আলোচনা ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বিরামচিহ্ন
কোলন (:)
বাক্যে নানা কারণে কোলনচিহ্ন ব্যবহূত হয়। যেমন:
১. উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে:
বাংলা সন্ধি দুই প্রকার: স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি।
২. উদ্ধৃতির আগে:
রবীন্দ্রনাথ বলেছেন: মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।
৩. নাটকের সংলাপের আগে:
দুকড়ি: কী চাই?
কাঙালি: আজ্ঞে, মহাশয় হচ্ছেন দেশহিতৈষী।
দুকড়ি: তাতো সকলেই জানে কিন্তু আসল ব্যাপারটা কী?
কাঙালি: আপনি সাধারণের হিতের জন্য প্রাণপণ-
হাইফেন (-)
হাইফেনকে বাংলায় সংযোগচিহ্ন বলা হয়। বিভিন্ন কারণে বাক্যে হাইফেনের ব্যবহার হয়। যেমন:
১. দুটো শব্দের সংযোগ বোঝাতে হাইফেন বসে। যেমন: আমার মা-বাবা বেড়াতে গেছেন। পাপ-পুণ্য, ভালো-মন্দ বিবেক দিয়ে বুঝতে হয়।
২. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন বসে। যেমন:
আমাদের প্রীতি-উপহার গ্রহণ করুন।
তাদের মধ্যে অহি-নকুল সম্পর্ক।
৩. একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে হাইফেন বসে। যেমন:
বাংলাদেশ নদ-নদীর দেশ।
ঢাকা-খুলনা-বরিশাল এ দেশের বড় শহর।
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১। উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহূত হয়?
ক. কোলন খ. কমা
গ. সেমিকোলন ঘ. কোলন
উত্তর: ঘ. কোলন
২। কোলন চিহ্ন ব্যবহূত হয়-
ক. বাক্যের অর্থ স্পষ্ট করা জন্য
খ. বাক্যে সম্বোধনের পর
গ. নাটকের সংলাপের আগে
ঘ. দুটো শব্দের সংযোগ বোঝাতে
উত্তর: ঘ. দুটো শব্দের সংযোগ বোঝাতে
৩। কোলন-এর বাংলা প্রতিশব্দ কী?
ক. বিন্দু খ. দৃষ্টান্তছেদ
গ. ইলেকচিহ্ন ঘ. পাদচ্ছেদ
উত্তর: খ. দৃষ্টান্তছেদ
৪। কোলনচিহ্নের বিরামের সময় হলো-
ক. এক সেকেন্ড খ. দুই সেকেন্ড
গ. তিন সেকেন্ড ঘ. চার সেকেন্ড
উত্তর: ক. এক সেকেন্ড
৫। উদ্বৃতির আগে কোন চিহ্ন বসে?
ক. দঁাড়ি খ. কোলন
গ. ড্যাশ ঘ. হাইফেন
উত্তর: খ. কোলন
৬। কোন বাক্যটিতে কোলনচিহ্নের সঠিক প্রয়োগ ঘটেছে?
ক. ব্যাখ্যা করো খ. তার নাম শিশির
গ. কাল স্কুলে যাব না
ঘ. আমি বাড়িতে গিয়ে
উত্তর: ক. ব্যাখ্যা করো
৭। হাইফেনচিহ্নকে বাংলায় কী বলে?
ক. শব্দসংগতিচিহ্ন খ. শব্দসংযোগচিহ্ন
গ. বাক্যসংগতিচিহ্ন ঘ. দৃষ্টান্তছেদ
উত্তর: খ. শব্দসংযোগচিহ্ন।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা