বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণ

অলংকরণ : মাসুক হেলাল
অলংকরণ : মাসুক হেলাল

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বিরামচিহ্ন
২৩। যেসব বাক্যে বিস্ময়, ভয়, আনন্দ, দুঃখ, ঘৃণা আবেগ ইত্যাদি ভাব প্রকাশ পায়, সেসব বাক্যের শেষে কী বসে?
ক. দাঁড়ি চিহ্ন খ. কোলন চিহ্ন গ. বিস্ময় চিহ্ন ঘ. ছেদ চিহ্ন
উত্তর: গ. বিস্ময় চিহ্ন
২৪। কমার চেয়ে একটু বেশি বিরতির দরকার হলে কী চিহ্ন বসে?
ক. দাঁড়ি খ. সেমিকোলন গ. ড্যাশ ঘ. ছেদ
উত্তর: খ. সেমিকোলন
২৫। বিরামচিহ্ন কেন ব্যবহার করা হয়?্
ক. বাক্যের সৌন্দের্যের জন্য
খ. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
গ. বাক্য সংকোচনের জন্য ঘ. সব কটি
উত্তর: খ. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য

২৬। বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন কয়টি?
ক. ১২টি খ. ১৪টি গ. ১৫টি ঘ. ১৮টি। উত্তর: ক. ১২টি
২৭। প্রশ্নচিহ্নের জন্য কতক্ষণ থামতে হয়?
খ. এক বলার সময় খ. এক সেকেন্ড
গ. এক বলার দ্বিগুণ সময় ঘ. থামার প্রয়োজন নেই
উত্তর: খ. এক সেকেন্ড
২৮। বিস্ময়চিহ্নের বিরতিকাল কতটুকু?
খ. এক বলার সময় খ. এক সেকেন্ড
গ. এক বলার দ্বিগুণ সময় ঘ. থামার প্রয়োজন নেই
উত্তর: খ. এক সেকেন্ড
২৯। কোন যতিচিহ্নটির বিরতিকাল পরিমাণ এক সেকন্ড?
ক. দাঁড়ি খ. কোলন গ. ড্যাশ ঘ. ছেদ
উত্তর: খ. কোলন
৩০। কোলন ড্যাস এর সমান বিরতিকাল কোনটির?
ক. দাঁড়ি খ. কোলন গ. ড্যাশ ঘ. ছেদ
উত্তর: খ. কোলন
৩১। কোনটি কোলন ড্যাস?
ক. ; খ. :- গ. ‘—’ ঘ. ‘?’
উত্তর: খ. :-
৩২। ড্যাসচিহ্নের জন্য কতক্ষণ থামতে হয়?
খ. এক বলার সময় খ. এক সেকেন্ড
গ. এক বলার দ্বিগুণ সময় ঘ. থামার প্রয়োজন নেই
উত্তর: খ. এক সেকেন্ড
৩৩। লোপচিহ্নের জন্য বিরতিকাল কত?
খ. এক বলার সময় খ. এক সেকেন্ড
গ. এক বলার দ্বিগুণ সময় ঘ. বিরতির প্রয়োজন নেই
উত্তর: ঘ. বিরতির প্রয়োজন নেই
৩৪। সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহূত হয়, তার নাম কী?
ক. দাঁড়ি খ. কোলন গ. ড্যাশ ঘ. কমা
উত্তর: ঘ. কমা
৩৫। হূদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে?
ক. দাঁড়ি খ. কোলন গ. ড্যাশ ঘ. বিস্ময়সূচক
উত্তর: ঘ. বিস্ময়সূচক
৩৬। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
ক. দাঁড়ি খ. কোলন গ. ড্যাশ ঘ. কমা
উত্তর: ঘ. কমা
৩৭। এককথার সঙ্গে অন্য কথার, এক বাক্যের সঙ্গে অন্য বাক্যের অবিচ্ছেদ্য সম্পর্ক থাকলে যে চিহ্ন ব্যবহূত হয়, তার নাম কী?
ক. দাঁড়ি খ. সেমিকোলন গ. ড্যাশ ঘ. ছেদ
উত্তর: গ. ড্যাশ
৩৮। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. দাঁড়ি খ. হাইফেন গ. ড্যাশ ঘ. ছেদ
উত্তর: খ. হাইফেন
৩৯। তারিখ লিখতে বার ও মাসের পর কোন চিহ্ন বসে?
ক. কমা খ. সেমিকোলন গ. ড্যাশ ঘ. প্রশ্নচিহ্ন
উত্তর: ক. কমা
৪০। বাক্যের সম্বোধন পদের পরে কী বসে?
ক. দাঁড়ি খ. কমা গ. ড্যাশ ঘ. ছেদ
উত্তর: খ. কমা।

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা