বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

বিরামচিহ্ন
৪১। যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. দাঁড়ি খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. ছেদ
উত্তর: গ. ড্যাশ
৪২। একজাতীয় একাধিক পদ পরপর থাকলে পদগুলোর পরে কী বসে?
ক. দাঁড়ি খ. কমা গ. ড্যাশ ঘ. ছেদ
উত্তর: খ. কমা
৪৩। কোনো অপূর্ণ বাক্যের পর অন্য বাক্যের প্রয়োগ হলে কোন চিহ্ন বসে?
ক. দাঁড়ি খ. সেমিকোলন
গ. কোলন ঘ. ছেদ
উত্তর: গ. কোলন
৪৪। দুই শব্দের সংযোগ বোঝানোর জন্যে কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. দাঁড়ি খ. ছেদ গ. ড্যাশ ঘ. হাইফেন
উত্তর: ঘ. হাইফেন
৪৫। সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোনটি বসে?
ক. দাঁড়ি খ. কোলন গ. ড্যাশ ঘ. ছেদ
উত্তর: গ. ড্যাশ
৪৬। সংযোজক অব্যয় দিয়ে কয়েকটি পদ এক বাক্যে ব্যবহূত হলে কোনটি বসে?
ক. কমা খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. ছেদ
উত্তর: ক. কমা
৪৭। উদ্ধরণ চিহ্নের আগে কোনটি বসে?
ক. কমা খ. কোলন গ. ড্যাশ ঘ. ছেদ
উত্তর: ক. কমা
৪৮। কোথায় কমা বসে?
ক. জোড়া শব্দ ব্যবহারে
খ. খণ্ডবাক্যে গ. বাড়ির নম্বরের পরে
ঘ. সব কটি সঠিক
উত্তর: ঘ. সব কটি সঠিক
৪৯। কোথায় সেমিকোলন বসে?
ক. খণ্ডবাক্যে খ. যৌগিক বাক্যে
গ. বিস্ময় প্রকাশে ঘ. সম্বোধনের পরে
উত্তর: ক. খণ্ডবাক্যে
৫০। বাক্যে পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. ছেদ
উত্তর: ক. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ
৫১। বাক্যে প্রশ্ন বোঝানোর জন্য কোন চিহ্ন বসে?
ক. কমা খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. প্রশ্নবোধক চিহ্ন
উত্তর: ঘ. প্রশ্নবোধক চিহ্ন
৫২। সন্দেহ বা ব্যঙ্গ বোঝাতে কোনটি বসে ?
ক. কমা খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. প্রশ্নবোধক
উত্তর: ঘ. প্রশ্নবোধক
৫৩। বিস্ময়চিহ্ন কোনটি?
ক. “ ” খ. ? গ. ! ঘ. ;। উত্তর: গ. !
৫৪। কোথায় কোলন বসে?
ক. বিস্ময় প্রকাশে
খ. উদ্ধৃতির আগে/উদাহরণ দিতে
গ. যৌগিক বাক্যে ঘ. সম্বোধনের পরে
উত্তর: খ. উদ্ধৃতির আগে/উদাহরণ দিতে
৫৫। বক্তব্য ব্যাখ্যার জন্য কোনটি ব্যবহূত হয়?
ক. কমা খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. প্রশ্নবোধক
উত্তর: গ. ড্যাশ
৫৬। উক্তি-প্রত্যুক্তি বোঝাতে কোনটি বসে?
ক. কমা খ. কোলন গ. ড্যাশ ঘ. ছেদ
উত্তর: গ. ড্যাশ
৫৭। বক্তার প্রত্যক্ষ উক্তিতে কোন বিরামচিহ্ন বসে?
ক. কমা খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. উদ্ধরণচিহ্ন
উত্তর: ঘ. উদ্ধরণচিহ্ন
৫৮। বিভক্তিচিহ্নের বদলে কোন চিহ্ন বসে?
ক. কমা খ. হাইফেন
গ. ড্যাশ ঘ. প্রশ্নবোধক
উত্তর: খ. হাইফেন
৫৯। বাংলা বিরামচিহ্নের কোনটি গণিতশাস্ত্রে ব্যবহূত হয়?
ক. কমা খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. বন্ধনী
উত্তর: ঘ. বন্ধনী
৬০। বন্ধনীচিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহূত হয়?
ক. অর্থমূলক খ. ধাতু বোঝাতে
গ. ব্যাখ্যামূলক ঘ. উত্পন্ন বোঝাতে
উত্তর: গ. ব্যাখ্যামূলক।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান লিটন
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা