বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করা হলো।

বানান
গ. বানানে বিসর্গ (ঃ)-এর ব্যবহার
১. পদানে্ত বিসর্গ (ঃ) থাকবে না। যেমন:
ক্রমশ, দ্বিতীয়ত, প্রথমত, প্রধানত, বস্তুত, মূলত।
২. পদমধ্যস্থ বিসর্গ থাকবে। যেমন:
অন্তঃস্থ, দুঃখ, দুঃসহ, নিঃশব্দ, পুনঃপুন, স্বতঃস্ফূর্ত।
৩. অভিধানসদ্ধি পদমধ্যস্থ বিসর্গ বর্জনীয়। যেমন:
দুস্থ, নিস্পৃহ, বহিস্থ, মনস্থ।
ঘ. বানানে মূর্ধন্য-ণ ও দন্ত্য-ন এর ব্যবহার
১. যুক্তব্যঞ্জনে (তত্সম শব্দে) ট-বর্গীয় বর্ণের (ট ঠ ড ঢ) পূর্ববর্তী প্রযুক্ত স্থলে মূর্ধন্য-ণ হয়। যেমন:
কণ্টক, ঘণ্টা, নির্ঘণ্টা, বণ্টন, অকুণ্ঠ, আকণ্ঠ, উত্কণ্ঠা, উপকণ্ঠ, কণ্ঠ, কণ্ঠনালি, লুণ্ঠন, অকালকুষ্মাণ্ড, অখণ্ড, কাণ্ডম কাণ্ডারি, কুণ্ডল, খণ্ড, চণ্ডী, দণ্ড, পণ্ডিত, ভণ্ড, ভণ্ডামি।
২. তত্সম শব্দে ঋ, ঋ-কার ( ৃ), র, র-ফলা ( ্র), রেফ ( র্), ষ, ক্ষ-এর পর মূর্ধন্য-ণ হয়। যেমন: ঋণ, তৃণ, অরণ্য, ত্রাণ, বর্ণ, বিদূষণ, বিশেষণ, ক্ষণ, ক্ষণিক।
৩. একই শব্দের মধ্যে ঋ, ঋ-কার, রা, র-ফলা, রেফ, ষ, ক্ষ-এর যে কোনোটির পরে স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ এবং য, য়, হ, ং-এই বর্ণগুলোর একটি বা একাধিক বর্ণ থাকলেও পরবর্তী মূর্ধন্য-ণ হয়। যেমন:
কৃপণ, নিরূপণ, অগ্রহায়ণ, অকর্মণ্য, নির্বাণ, সর্বাঙ্গীণ, অপেক্ষমাণ, বক্ষমাণ।
৪. প্র, পরা, পরি, নির-এই চারটি উপসর্গের পর নম&, নশ&, নী, নু, অন&, হন&, প্রভৃতি ধাতুর দন্ত্য-ন স্থলে মূর্ধন্য-ণ হয়। যেমন:
প্র: প্রণাম, প্রণব, প্রণীত, প্রণিপাত;
পরা: পরায়ণ, পরাহ;
পরি: পরিণতি, পরিণাম, পরিণয়;
নির: নির্ণীত, নির্ণয়, নির্ণায়ক
৫. যুক্তব্যঞ্জন গঠনে (অতত্সম শব্দে) ট-বর্গের পূর্বে দন্ত্য-ন হয়। যেমন: ইন্টার, উইন্টার, কারেন্ট, গর্্যান্ড, টেন্ডার, প্যান্ট, ব্যান্ড, লন্ডন, সেন্ট্রাল।
৬. যুক্তব্যঞ্জন গঠনে (তত্সম, অতত্সম, সব শব্দে) ত-বর্গের পূর্বে দন্ত্য-ন হয়। যেমন:
অনন্ত, অন্তরঙ্গ, একান্ত, ক্লান্ত, জ্বলন্ত, মন্ত্রী, গ্রন্থ, পান্থ, অনিন্দ্র, পরান্ন, প্রচ্ছন্ন, রান্না, সান্নিধ্য।
৭. সন্ধি ও সমাসযোগে গঠিত শব্দের বানানে দন্ত্য-ন বহাল থাকে। যেমন: আগ্রনায়ক, অহর্নিশ, ক্ষুন্নিবৃত্তি, চিত্রাঙ্কন, দুর্নাম, দুর্নিবার, দুর্নীতি, নির্নিমেষ, শিক্ষাঙ্গন।
৮. তদ্ভব, দেশি ও বিদেশি শব্দে সর্বত্র দন্ত্য-ন হবে। যেমন: আপন, আয়রন, কুর্নিশ, কোরান, গ্রিন, চিরুনি, ঝরনা, ধরন, বার্নিশ, মেরুন, লণ্ঠন, শিহরন, হর্ন।
ঙ. বানানে মূর্ধন্য-ষ এর ব্যবহার
১. ঋ কিংবা ঋ-কার ( ৃ)-এর পরে মূর্ধন্য-ষ হয়। যেমন: ঋষি, কৃষি, কৃষক, কৃষ্ঞ, তৃষ্ঞ, তৃষিত, দৃষ্টি, সৃষ্টি, হূষ্টচিত্ত।
২. র-ধ্বনি রেফ ( র্)-এর রূপ নিয়ে কোনো ব্যঞ্জনবর্ণের মাথায় বসলে ওই ব্যঞ্জনের পর মূর্ধন্য-ষ হয়। যেমন:
আকর্ষণ, ঈর্ষা, উত্কর্ষ, বর্ষা, বর্ষণ, বিমর্ষ, মুমূর্ষু, শীর্ষ, সপ্তর্ষি, হর্ষ।

মোস্তাফিজুর রহমান লিটন
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা