ব্যাকরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ও অভিধান নিয়ে আলোচনা করা হলো।
বানান
২১। সঠিক বানান কোনটি?
ক. দুশ্চরিত্র খ. দুঃচরিত্র গ. দুশচরিত্র ঘ. দুসচরিত্র
উত্তর: ক. দুশ্চরিত্র
২২। তত্সম ও অতত্সম শব্দে যুক্তব্যঞ্জণের ক্ষেত্রে ত-বর্গের পূর্বে কোন বর্ণটি বসে?
ক. ণ খ. শ গ. ষ ঘ. স। উত্তর: ঘ. স
২৩। নিচের কোন বানানগুচ্ছটি সঠিক?
ক. উপদেষ্টা, ইস্তফা, বৃশ্চিক খ. উচ্ছিস্ট, কাস্তে, আড়স্ট
গ. অনিস্ট, কস্তুরি, স্বাস্থ্য ঘ. চেষ্টা, স্থান, ভূমিষ্ট
উত্তর: ক. উপদেষ্টা, ইস্তফা, বৃশ্চিক
২৪। রেফ (র্ ) এর পর ব্যঞ্জনবর্ণ—
ক. দ্বিত্ব হবে খ. দ্বিত্ব হবে না গ. কিছু শব্দে দ্বিত্ব হবে
ঘ. কেবল তত্সম শব্দের ক্ষেত্রে দ্বিত্ব হবে
উত্তর: খ. দ্বিত্ব হবে না
২৫। প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে অনুস্বার (ং) ব্যবহূত হয়—নিয়মের আলোকে সঠিক বানান কোনটি?
ক. অংকুর খ. সংঘাত গ. ইংগিত ঘ. পালং
উত্তর: ঘ. পালং
২৬। অনুস্বার যুক্ত (ং) শব্দে প্রত্যয় বা বিভক্তি যুক্ত হলে (ং) এর স্তলে ‘ঙ’ হয়—এই নিয়মের আলোকে সঠিক বানান হলো—
ক. রাঙিয়ে খ. রিঙ গ. শিঙ ঘ. ঢঙ। উত্তর: ক. রাঙিয়ে
২৭। কোন বানানগুচ্ছটি সঠিক?
ক. সঙ্গীত, পঙ্ক খ. কঙ্কাল, কিংকর
গ. সঙ্কীর্ণ, গাঙ ঘ. সব কটি। উত্তর: খ. কঙ্কাল, কিংকর
২৮। ‘ণত্ব-ষত্ব’ কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
ক. রূপতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব গ. শব্দতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
উত্তর: খ. ধ্বনিতত্ত্ব।
অভিধান
ইংরেজি Dictionary শব্দটির বাংলা অর্থ ‘অভিধান’। অভিধান হলো ভাষার সেই গ্রন্থ, যা থেকে ওই ভাষার শব্দসমূহ, শব্দের অর্থ, উত্স, ব্যুত্পত্তি, পদ নির্ণয় ইত্যাদি বিষয় সম্পর্কে বিশদভাবে জানা যায়। অভিধান জানিয়ে দেয় শব্দের শুদ্ধ রূপ কোনটি, শুদ্ধ বানান কোনটি, শুদ্ধ অর্থ কোনটি। অভিধান মানেই হচ্ছে শুদ্ধতার প্রতীক। পৃথিবীর সব উন্নত ভাষারই অভিধান বা শব্দকোষ আছে। বাংলা ভাষায়ও সংকলিত হয়েছে সমৃদ্ধ অভিধান।
বর্ণানুক্রম
অভিধানে শব্দের পর শব্দ সাজানো থাকে বর্ণানুক্রমিকভাবে। প্রথমে ‘অ’ দিয়ে যেসব শব্দের বানান শুরু, সেগুলো। তারপর আ দিয়ে, তারপর ‘ই’ দিয়ে; এভাবে বর্ণের ক্রম অনুসারে সাজোনো থাকে অভিধান। তবে সাধারণভাবে বর্ণের যে ক্রম মান্য করা হয়, তা থেকে অভিধানে সামান্য ব্যতিক্রম দেখা যায়। নিচে অভিধানে অন্তর্ভুক্ত শব্দের বর্ণানুক্রম দেখানো হলো।
সাধারণ বর্ণানুক্রম
অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ
ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন
প ফ ব ভ ম য র ল শ ষ স
হ ক্ষ ড় ঢ় য় ত্ ং ঃ ঁ
অভিধানে ব্যবহূত বর্ণানুক্রম
অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঐ ং ঃ ঁক ক্ষ খ গ ঘ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ড় ড ঢ় ণ ত (ত্) থ দ ধ ন প ফ ব ভ ম য য় র ল শ ষ স হ
যুক্তাক্ষরের বর্ণানুক্রম
ক্ক ক্ট ক্ত ক্ষ ক্স গ্ণ গ্ধ ঙ্ক ঙ্ক্ষ ঙ্গ ঙ্ঘ
চ্চ চ্ছ চ্ঞ জ্জ জ্ঝ জ্ঞ ঞ্চ ঞ্ছ ঞ্ঝ
ট্ট ড্ড ড়গ ণ্ট ণ্ঠ ণ্ড ণ্ঢ ণ্ন ণ্ম ত্ত ত্থ
দ্গ দ্ঘ দ্দ দ্ধ দ্ব দ্ভ ধ্ব ন্ট ণ্ঠ ন্ড ন্ঢ
ন্ত ন্থ ন্দ ন্ধ ন্ন ন্ম প্ট প্ত প্প প্স ব্জ ব্দ
ব্ধ ব্ব বভ ম্প ম্ফ ম্ব ম্ভ ম্ম ল্ক ল্গ ল্ট
ল্ড ল্প ল্ম ল্ল শ্চ শ্ছ ষ্ক ষ্ট ষ্ঠ ষ্ণ ষ্প ষ্ফ
ষ্ম স্ক স্ট স্ত স্থ স্প স্ফ হ হ্ন হ্ম
কার চিহ্ন- া ি ী ু ূ ৃ ে ৈ ো ৌ
ফলাচিহ্ন- ণ ম ্য ্র ল ব।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা