ব্যাকরণ

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ থেকে অভিধান নিয়ে আলোচনা ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
স্বরবর্ণ, কারচিহ্ন, অনুস্বার, বিসর্গ ও চন্দ্রবিন্দুর বিন্যাসের নমুনা
ক কঅ কই কঈ কউ কঊ কঋ এ ঐ কও ঔ কং কঃ কঁ কঁক কঁখ...
কা কাঅ কাআ কাই কাঈ কাউ কঊ কঋ কাএ ঐ কাও কাঔ কাং কাঃ কাঁ কাঁক কাঁখ...
ভুক্তি ও শীর্ষ শব্দ
অভিধানে যে শব্দের অর্থ দেওয়া হয়, সেটি বোল্ড টাইপে বা মোটা হরফে মুদ্রিত থাকে। এটি কে শীর্ষ শব্দ বলে। যেমন:
অঋণী [অরিনি] বিণ ঋণমুক্ত; ঋণশূন্য।
{স. অ+ঋণ+ইন (ইনি.; স. অন্ণী}
এখানে ‘অঋণী’ শব্দটি হচ্ছে শীর্ষ শব্দ।
অভিধানে শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে, তাকে বলা হয় ভুক্তি। শীর্ষ শব্দগুলো যাতে সহজে খুঁজে পাওয়া যায়, সে জন্য অভিধানে শব্দগুলোকে বর্ণানুক্রমিকভাবে সাজানো থাকে। বাংলা একডেমি যে ‘অভিধান ব্যবহার নির্দেশিকা’ প্রণয়ন করেছে, তা এ রকম:
অভিধান ব্যবহার নির্দেশিকা
এ অভিধানে শব্দের উচ্চারণ, অর্থ, পদ পরিচয়, অর্থান্তর, প্রয়োগ, ব্যুৎপত্তি প্রভৃতি কীভাবে নির্দেশ করা হয়েছে, নিম্নলিখিত নির্দেশিকায় তা পরস্ফুিট করার চেষ্টা করা হলো:
অভিধান: বহুনির্বাচনি
১। ‘অভিধান’ শব্দের অন্য অর্থ কী?
ক. শব্দকোষ খ. ভাষাকোষ
গ. বাক্য কোষ ঘ. অর্থকোষ
উত্তর: ক. শব্দকোষ
২। একটি শব্দের অর্থ, উৎস, ব্যুৎপত্তি লিপিবদ্ধ থাকে কোন গ্রন্থে?
ক. অভিধানে খ. ব্যাকরণে
গ. অর্থকোষ গ্রন্থে ঘ. ভাষাকোষে
উত্তর: ক. অভিধানে
৩। অভিধান-এর ইংরেজি প্রতিশব্দ হলো—
ক. Dictionary খ Encyclopedia
গ. Archibe ঘ. Bocabulary
উত্তর: ক. Dictionary
৪। বর্ণানুক্রম দ্বারা কী বোঝায়?
ক. বর্ণের ধারাবাহিক বিন্যাস খ. বর্ণের ক্রমিক নম্বর
গ. বর্ণের ক্রমবর্ধমান ধার ঘ. বর্ণ সৃষ্টির ইতিহাস
উত্তর: ক. বর্ণের ধারাবাহিক বিন্যাস
৫। অভিধানে শব্দগুলো কীভাবে সাজানো থাকে?
ক. বর্ণানুক্রমিকভাবে খ. অর্থের ক্রমানুসারে
গ. ব্যুৎপত্তির ক্রমানুসারে ঘ. ভাবের ক্রমানুসারে
উত্তর: ক. বর্ণানুক্রমিকভাবে
৬। সাধারণ বর্ণানুক্রম এবং অভিধানের বর্ণানুক্রম—
ক. অভিন্ন খ. সামান্য ভিন্ন
গ. পুরোপুরি ভিন্ন ঘ. কোনোটিই নয়
উত্তর: খ. সামান্য ভিন্ন
৭। অভিধানে যে শব্দের অর্থ দেওয়া হয়, তাকে কী বলে?
ক. মূলশব্দ খ. শীর্ষপদ গ. ভুক্তি ঘ. বর্ণানুক্রম
উত্তর: খ. শীর্ষপদ
৮। অভিধানে শীর্ষপদের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে, তাকে বলে—
ক. মূলশব্দ খ. শীর্ষপদ গ. ভুক্তি ঘ. বর্ণানুক্রম
উত্তর: গ. ভুক্তি
৯। যে অভিধানে কেবল একটি ভাষার শব্দের অর্থ, প্রতিশব্দ ও ব্যুৎপত্তি দেখানো হয়, তাকে কী বলে?
ক. সমার্থ অভিধান খ. দ্বিভাষিক অভিধান
গ. পৌরাণিক অভিধান ঘ. একভাষিক অভিধান
উত্তর: ঘ. একভাষিক অভিধান
১০। যে অভিধানে এক ভাষার শব্দ অন্য ভাষায় অনুবাদ হিসেবে সংকলিত হয় তাকে কী বলে?
ক. সমার্থ অভিধান খ. দ্বিভাষিক অভিধান
গ. পৌরাণিক অভিধান ঘ. একভাষিক অভিধান
উত্তর: খ. দ্বিভাষিক অভিধান।
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা