বাংলা ২য় পত্র
বাংলা উচ্চারণের নিয়ম
প্রিয় শিক্ষার্থী, একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুযায়ী বাংলা ২য় পত্রের ব্যাকরণের ওপর আলোচনা করা হলো।
প্রশ্ন: স্বরবর্ণের উচ্চারণপ্রণালি থেকে ‘আদ্য-অ’-এর পাঁচটি নিয়ম লেখো।
উত্তর: বাংলা লিখিত ভাষায় ব্যবহূত ‘অ’-এর উচ্চারিত রূপ দুটি। একটি ‘অ’-এর মতো, অন্যটি ‘ও’-কারের মতো। অরুণ (ওরুণ্), তরুণ (তোরুণ), অতি (ওতি) ইত্যাদি শব্দে আদ্য ‘অ’-এর উচ্চারণ ‘অ’-এর মতো না হয়ে হয়েছে ‘ও’-এর মতো। বাংলা ভাষায় শব্দের আদি-মধ্য এবং অন্তে ব্যবহূত ‘অ’ নানাবিধ কারণে প্রমিত উচ্চারণের বিধান-হেতু কখনো পূর্ণ ‘ও’-কার, অর্ধ ‘ও’-কার, ‘ও’-কার রূপে উচ্চারিত হয়। নিচে ‘আদ্য-অ’-এর পাঁচটি নিয়ম দেওয়া হলো।
১. শব্দের আদিতে যদি ‘অ’ থাকে এবং তার পরে ‘ই’-কার, ‘উ’-কার থাকে, তবে সে ‘অ’-এর উচ্চারণ সাধারণত ‘ও’ কারের মতো হয়।
যেমন, অভিমান (ওভিমান্), অভিধান (ওভিধান্), অতীত (ওতিত্), মতি (মোতি), গতি (গোতি) ইত্যাদি।
২. শব্দের আদ্য ‘অ’-এর পরে ‘্য’ (য) ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সে ক্ষেত্রে ‘অ’-এর উচ্চারণ প্রায়ই ‘ও’-কারের মতো হয়।
যেমন, অন্য (ওনেনা), কল্যাণ (কোল্ল্যান্), বন্যা (বোন্না) ইত্যাদি।
৩. শব্দের আদ্য ‘অ’-এর পর ‘ক্ষ’, ‘জ্ঞ’ থাকলে, সে ‘অ’-এর উচ্চারণ সাধারণত ‘ও’-কারের মতো হয়ে থাকে।
যেমন, রক্ষা (রোক্খা), কক্ষ (কোকেখা), অক্ষ (ওকেখা), ভক্ষণ (ভোকেখান্) ইত্যাদি।
৪. শব্দের প্রথমে যদি ‘অ’ থাকে এবং তারপর (ঋ)-কার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলেও, সে ‘অ’-এর উচ্চারণ সাধারণত ‘ও’-কারের মতো হয়।
যেমন, মসৃণ (মোসসৃন্), যকৃত (জোকৃত), বক্তৃতা (বোক্তৃতা) ইত্যাদি।
৫. শব্দের প্রথমে ‘অ’ যুক্ত ( ্র) -ফলা থাকলে সে ক্ষেত্রেও আদ্য ‘অ’-এর উচ্চারণ সাধারণত ‘ও’-কারের মতো হয়ে থাকে।
যেমন, প্রভাত (প্রোভাত), প্রকৃত (প্রোকৃতো), শ্রবণ (স্রোবোন্) ইত্যাদি।
প্রশ্ন: বাংলা উচ্চারণপ্রণালি থেকে অন্ত ‘অ’-এর পাঁচটি নিয়ম লেখো।
উত্তর: শব্দান্তের ‘অ’ বাংলা ভাষায় সংস্কৃত বা প্রাকৃতের মতো উচ্চারিত হয় না। এই ‘অ’ ধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণে লিপ্ত বা মিশে থাকে বলে প্রায়ই হসন্তরূপে উচ্চারিত হয়ে থাকে।
যেমন, নাক্, কান্, হাত্ ইত্যাদি। কিন্তু সর্বত্রই এরূপ উচ্চারিত হয় না, ক্ষেত্রবিশেষে এই ‘অ’ রক্ষিত হয় এবং ‘ও’-কারান্ত উচ্চারিত হয়।
১. বাংলা ভাষায় বেশ কিছু বিশেষণে অথবা বিশেষ্য রূপে ব্যবহূত পদের অন্তিম ‘অ’ লুপ্ত না হয়ে ‘ও’-কারান্ত উচ্চারণ হয়ে থাকে।
যেমন, কাল (বিশেষণ, ‘কালো’ কিন্তু বিশেষ্য কাল্), ভালো (ভালো কিন্তু বিশেষ্য ভাল্ (কপাল) ইত্যাদি।
২. বাংলা ভাষায় ব্যবহূত বিশেষ কিছু দ্বিরুক্ত শব্দ বিশেষণ রূপে ব্যবহূত হয়ে প্রায়ই অন্তিম ‘অ’ ও-কারান্ত উচ্চারণ হয়।
যেমন, কল কল (কলো কলো), পড় পড় (পড়ো পড়ো) ইত্যাদি।
৩. ১১ থেকে ১৮ পর্যন্ত সংখ্যাবাচক শব্দের শেষ ‘অ’ রক্ষিত এবং ‘ও’-কারান্ত উচ্চারণ হয়ে থাকে।
যেমন, (১১) এগার (এ্যাগারো), (১২) বার (বারো) ইত্যাদি।
৪. ‘আন’ (আনো) প্রত্যয়ান্ত শব্দের অন্তিম ‘অ’ ও ‘ও’-কারান্ত উচ্চারিত হয়।
যেমন, করান (করানো), শেখান শেখানো), চালান (চালানো) ইত্যাদি।
৫. বিশেষ্য শব্দের শেষে ‘হ’ এবং বিশেষণ শব্দের শেষে ‘ঢ়’ থাকলে সাধারণত অন্ত ‘অ’ বিলুপ্ত না হয়ে ‘ও’-কারান্ত উচ্চারিত হয়।
যেমন, বিবাহ (বিবাহো), কলহ (কলহো), দেহ (দেহো) ইত্যাদি।
শিক্ষক, এস ও এস হারম্যান মেইনার কলেজ, ঢাকা