
অনুচ্ছেদ লিখন
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জেএসসি পরীক্ষায় এবার অনুচ্ছেদ থাকবে। অনুচ্ছেদে কোনো প্যারা করবে না। প্যারা করলে শুধু প্রথম প্যারার অংশবিশেষের নম্বর পেতে পারো। এ ক্ষেত্রে কোনো উদাহরণ ধরে আলোচনারও দরকার নেই। অনুচ্ছেদে কোনো রূপ ভূমিকা প্রয়োজন নেই। গঠনমূলক ও তথ্যনির্ভর এবং ভাষার সেৌন্দর্য রক্ষা করে লিখলেই তুমি এখানে পুরো ৫-এ ৫ নম্বরই পেয়ে যেতে পারো।
আমাদের লোকশিল্প
লোকশিল্প যেকোনো দেশের জন্যই ঐতিহ্য ও সম্মানের প্রতীক ও তার জাতীয় পরিচায়ক। দেশি জিনিস দিয়ে হাতে তৈরি শিল্পদ্রব্যকেই লোকশিল্প বলা হয়। বাংলাদেশের মানুষের জীবনযাপন ও গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে লোকশিল্প। আমাদের লোকশিল্পের ঐতিহ্য অতি উত্কৃষ্ট। দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ঢাকাই মসলিন নিয়ে আজও আমরা গর্ববোধ করি। লুপ্তপ্রায় নকশিকঁাথা আমাদের গ্রামীণ ঐতিহ্যের স্মারক। আমাদের দেশের লোকশিল্প বিভিন্ন রূপে ভিন্ন ভিন্ন অঞ্চলে প্রাধান্য পেয়েছে। এর মধ্যে ঢাকা, টাঙ্গাইল, সাহজাদপুর, কুমিল্লা, চট্টগ্রাম এলাকার তঁাতশিল্প উলে্লখযোগ্য। এ ছাড়া নারায়ণগঞ্জের জামদানি, খুলনার মাদুর, সিলেটের শীতল পাটি আমাদের সবার পরিচিত। বাংলাদেশের গ্রামে গ্রামে কঁাসা-পিতলের বাসনপত্র, পোড়ামাটির কলস, হঁাড়ি, পাতিল, সানকি, ফুলদানি, পুতুল ও আমাদের লোকশিল্পের গুরুত্বপূর্ণ অংশ। গ্রামের ঘরে ঘরে শিকা, হাতপাখা, বঁাশের তৈরি জিনিসপত্র, কাপড়ের পুতুলও অবহেলার নয়। লোকশিল্প যেমন আমাদের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে তেমনি বিদেশি পয়সাও উপার্জন করে। লোকশিল্প আমাদের জাতীয় গেৌরবের পরিচায়ক। লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সবার।
নৈতিকতা
নৈতিকতা হলো মানবজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। নৈতিক মূল্যবোধের বিষয়টি শুভবোধ, সত্ চিন্তা, সততা ও নির্লোভ জীবনপদ্ধতির সঙ্গে সম্পৃক্ত। মানুষের জীবনবোধের সঙ্গে নৈতিকতার একটি অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ব্যক্তিজীবনে এবং সামাজিক জীবনে নৈতিক মূল্যবোধ ছাড়া কোনো মানুষই কখনো সবার শ্রদ্ধা ও বিশ্বস্ততা লাভ করতে পারে না। তাই সত্ চরিত্রবান মানুষের প্রভাব সমাজে পড়ে। নৈতিক কথাটি নীতির সঙ্গে সম্পর্কযুক্ত। যে ব্যক্তি জীবনে সত্য কথা বলাকে অভ্যাসে পরিণত করতে পারেনি, তার মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত হয় না। পরোপকার করতে যার মন কঁাদে, লোভের বশবর্তী হয়ে যে অন্যের অধিকার হরণ করে, তার মধ্যে সুনীতি আশা করা যায় না। মানুষের সাধনা মনুষ্যত্ব অর্জনের সাধনা। সেই সাধনার লক্ষ্য এমন কিছু বিশেষ গুণাবলি অর্জন করা, যা মানুষকে ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত বিচার করার শক্তি দেয় এবং মন্দ, অন্যায় ও অনুচিত কাজকে পরিহার করে নৈতিক আদর্শের অনুবর্তী করে তোলে। সমাজে দরকার আলোকিত মানুষ, যঁারা নিজেরা আলোকিত এবং সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করে। একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আদর্শ সমাজ বিনির্মাণের তাগিদে আমাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধের জাগরণ জরুরি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা