বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্রের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর।

ধ্বনি ও বর্ণ
২১। ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
ক. শব্দ খ. বর্ণ গ. বাক্য ঘ. পদ
২২। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
ক. অ খ. আ গ. ই ঘ. ঈ
২৩। ‘শ্মশান’-এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
ক. শঁশান খ. শসান্
গ. শোশান্ ঘ. শোসান্
২৪। ‘স্মরণ’-এর শুদ্ধ উচ্চারণ হবে—
ক. শঁরন্ খ. শোরন্ গ. শঁরোন্ ঘ. শোরোন
২৫। ‘ম’ অনুচ্চারিত থাকে কোন শব্দে—
ক. স্মার্ট খ. স্মৃতি গ. স্মিত ঘ. স্মাইল
২৬। পদের মধ্যে বা শেষে ম-ফলা থাকলে উচ্চারণে সে বর্ণের দ্বিত্ব হয় এবং সামান্য নাসিক্য স্বর হয়—এই সূত্রের আলোকে সঠিক শব্দ কোনটি?
ক. বিস্ময় খ. শ্মশান গ. মৃন্ময় ঘ. স্মরণ
২৭। ‘আত্মীয়’-এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
ক. আতঁ্তীয়ো খ. আতিতঁয়ো
গ. আততীয় ঘ. আতত্বীয়
২৮। সন্ধিজাত শব্দের যুক্ত ব-ফলায় ব-এর উচ্চারণ বজায় থাকে—এ সূত্রের আলোকে সঠিক উচ্চারণ হলো—
ক. তিব্বত খ. দিগিবজয়
গ. বিলেলা ঘ. লম্ব
২৯। অর্থময় ধ্বনিই হলো—
ক. বর্ণ খ. শব্দ গ. পদ ঘ. বাক্য
৩০। উচ্চারণ স্থান অনুসারে ‘ট’ বর্গীয় ধ্বনিগুলোর নাম কী?
ক. কণ্ঠ্য ধ্বনি খ. তালব্য ধ্বনি
গ. মূর্ধন্য ধ্বনি ঘ. দন্ত্য ধ্বনি
৩১। উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ?
ক. ক, খ, গ খ. চ, ছ, ঝ
গ. ট, ঠ, ড ঘ. প, ফ, ব
৩২। কোন শব্দটিতে ‘এ’ ধ্বনির বিকৃত উচ্চারণ ঘটেছে?
ক. কে খ. বেলুন গ. কেশব ঘ. দেওর
৩৩। কোনগুলো ওষ্ঠ্যবর্ণ?
ক. ক খ গ ঘ খ. প ফ ব ভ
গ. ত থ দ ধ ঘ. চ ছ জ ঝ
৩৪। কোনটি মৌলিক স্বরধ্বনি?
ক. ঔ খ. ই গ. ঐ ঘ. উ
৩৫। ‘প’ বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
ক. ওষ্ঠ্য ধ্বনি
খ. ঘোষ ধ্বনি
গ. তালব্য ধ্বনি
ঘ. কণ্ঠ্যধ্বনি
৩৬। কোনগুলো কণ্ঠ্যধ্বনি?
ক. ক খ গ ঘ ঙ খ. প ফ ব ভ শ
গ. চ ছ জ ঝ ঞ ঘ. ত থ দ ধ ন
৩৭। বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. ৮টি খ. ১০টি গ. ১১টি ঘ. ১২টি
৩৮। মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. সাতটি খ. আটটি
গ. নয়টি ঘ. দশটি
৩৯। জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিগুলোর নাম কী?
ক. অঘোষ ধ্বনি খ. কণ্ঠ্য ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি
৪০। ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায় যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়, তাকে কী বলা হয়?
ক. বর্ণ খ. বাক্য গ. শব্দ ঘ. ভাষা
৪১। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. কার খ. ফলা গ. শব্দ ঘ. সংবৃত
৪২। নিচের কোন স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপের জন্য কোন চিহ্ন নেই?
ক. অ-কার খ. উ-কার
গ. ঋ-কার ঘ. ই-কার
৪৩। ‘ণ’-এর উচ্চারণ স্থানের নাম কী?
ক. জিহ্বা খ. ওষ্ঠ্য গ. মূর্ধা ঘ. তালু।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তর
ধ্বনি ও বর্ণ
২১. খ ২২. ক ২৩. ক ২৪. গ ২৫. খ ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. খ ৩০. গ ৩১. খ ৩২. ঘ ৩৩. খ ৩৪. খ ৩৫. ক ৩৬. ক ৩৭. গ ৩৮. ক ৩৯. খ ৪০. ক ৪১. খ ৪২. ক ৪৩. গ।