বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্রের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর।
সন্ধি
৪৬। কোনটি সন্ধির উদ্দেশ্য?
ক. বর্ণের মিলন খ. শব্দের মিলন
গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন
ঘ. অর্থগত মাধুর্য সম্পাদন
৪৭। সন্ধির প্রধান উদ্দেশ্য—
ক. স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা
খ. উচ্চারণের দ্রততা
গ. উপসর্গ ভাষার মাধুর্য

ঘ. আঞ্চলিক ভাষার মাধুর্য রক্ষা
৪৮। সন্ধি কত প্রকার?
ক. দুই খ. চার গ. ছয় ঘ. সাত
৪৯। বিসর্গ সন্ধি কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৬ প্রকার
৫০। অ ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ, আ, উ-ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি মিলে ‘র্ ’ হয় — এই নিয়মের আলোকে সঠিক সন্ধি বিচ্ছেদ হলো—
ক. পুনঃ + জন্ম = পুনর্জন্ম
খ. প্রাতঃ + রাশ = প্রাতরাশ
গ. অন্তর + গত = আন্তর্গত
ঘ. ভাঃ + কর= ভাস্কর
৫১। ‘অন্তর্গত’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ হলো—
ক. অন্তর + গত খ. আন্ত + গত
গ. অন্তঃ + গত ঘ. আন্তরঃ + গত
৫২। ‘মনোযোগ’ —এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মনঃ + যোগ খ. মোন + যোগ
গ. মণ + যোগ
ঘ. মোনঃ + যোগ
৫৩। ‘মনঃকষ্ট’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মনো + কষ্ট খ. মন + কষ্ট
গ. মনোঃ + কষ্ট ঘ. মনঃ + কষ্ট
৫৪। নিরাপদ’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. নির + আপদ খ. নিঃ + আপদ
৫৫। ‘সন্ধি’-এর সন্ধিবিচ্ছেদ কী?
ক. সমো + ধি খ. সম্ + ধি
গ. সন + ধি ঘ. সম + ধী
৫৬। ‘স্বেচ্ছা’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সূ + ইচ্ছা খ. স্ব + ইচ্ছা
গ. স + এচ্ছা ঘ. স + উচ্ছা
৫৭। ‘পরীক্ষা’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. পরি + উক্ষা খ. পরি + ঈক্ষা
গ. পরি + ইক্ষা ঘ. পরি + ক্ষা
৫৮। ‘নদ্যম্বু’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. নদী + অম্বু খ. নদি + অম্ব
গ. নদী + আম্ভু ঘ. নদী + উম্বু
৫৯। ‘গবেষণা’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. গো + এষণা খ. গবে + এষেণা
ঘ. গবে + ওষাণা ঘ. গবেষ + ণা
৬০। ‘মস্যাধার’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মসি + আধার খ. মর্ত্স + আধার
গ. মসী + আধার ঘ. মসি অধার।
৬১। ‘তম্বী’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. তন + নি খ. তন্ + ঈ
গ. তন্ + নী ঘ. তন + ই
৬২। কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক. আগমন খ. স্বাগত
গ. অধার ঘ. গবেষণা।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তর
সন্ধি
৪৬. গ ৪৭. ক ৪৮. ক ৪৯. ক ৫০. খ ৫১. গ ৫২. ক ৫৩. ঘ ৫৪. খ ৫৫. খ ৫৬. খ ৫৭. খ ৫৮. ক ৫৯. ক ৬০. গ ৬১. গ ৬২. খ।