নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্রের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর।
সন্ধি
৬৩। ‘সর্ব + এব’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সবদা খ. সবৃত্র গ. সদেব ঘ. সর্বৈব
৬৪। ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে ই বা ঈ কী হয়?
ক. ভ খ. য গ. ং ঘ. এ
৬৫। ত কিংবা থ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ স্থানে কী হয়?
ক. শ খ. ষ গ. স ঘ. ছ
৬৬। বিসর্গ (ঃ) অন্য ধ্বনির সঙ্গে যুক্ত হলে ক্ষেত্রবিশেষে কয় প্রকার রূপ পায়?
ক. তিন খ. চার গ. ছয় ঘ. সাত
৬৭। বর্গীয় ধ্বনির প্রথম ধ্বনির পরে স্বরধ্বনি থাকলে প্রথম ধ্বনিটি বর্গের কোন ধ্বনিতে পরিণত হয়?
ক. প্রথম ধ্বনি খ. দ্বিতীয় ধ্বনি
গ. তৃতীয় ধ্বনি ঘ. চতুর্থ ধ্বনি।
শব্দ ও পদ
৬৮। কোন শব্দটি সমষ্টিবাচক বিশেষ্য?
ক. ছাগল খ. মুরগি গ. জনতা ঘ. বাঘ
৬৯। ‘শ্রবণ’ শব্দটি কোন জাতীয় বিশেষ্য?
ক. ভাববাচক খ. শ্রেণিবাচক
গ. সমষ্টিবাচক ঘ. সজ্ঞাবাচক
৭০। শ্রেণিবাচক বিশেষ্য কোনটি?
ক. জনতা খ. বাঙালি গ. শ্রীপুর ঘ. ভোজন
৭১। বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহূত হয়, তাকে বলে—
ক. ক্রিয়া খ. সর্বনাম গ. বিশেষণ ঘ. অব্যয়
৭২। এ, এই, এরা ও ওরা কোন জাতীয় সর্বনাম?
ক. ব্যক্তিবাচক সর্বনাম খ. আত্মবাচক সর্বনাম
গ. আপেক্ষ সর্বনাম ঘ. নির্দেশক সর্বনাম
৭৩। যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়, তাকে বলে—
ক. ধাতু খ. ক্রিয়াপদ
গ. বিশেষণ পদ ঘ. সর্বনাম পদ।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
সন্ধি
৬৩. ঘ ৬৪. খ ৬৫. গ ৬৬. খ ৬৭. গ।
শব্দ ও পদ
৬৮. গ ৬৯. ক ৭০. খ ৭১. খ ৭২. ঘ ৭৩. খ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা