বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্রের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর।

শব্দ ও পদ
৭৪। যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয়, তাকে বলে—
ক. অসমাপিকা ক্রিয়া খ. সকর্মক ক্রিয়া
গ. প্রয়োজক ক্রিয়া ঘ. সমাপিকা ক্রিয়া
৭৫। যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, তাকে বলে—
ক. সমাপিকা ক্রিয়া খ. সকর্মক ক্রিয়া
গ. প্রয়োজক ক্রিয়া ঘ. অসমাপিকা ক্রিয়া
৭৬। যে ক্রিয়াপদের কর্ম থাকে না, তাকে বলে—
ক. অসমাপিকা ক্রিয়া খ. অকর্মক ক্রিয়া
গ. প্রয়োজক ক্রিয়া ঘ. সমাপিকা ক্রিয়া
৭৭। ‘মা রান্না করছেন’—এখানে ‘করছেন’ হলো—
ক. অসমাপিকা ক্রিয়া খ. সকর্মক ক্রিয়া
গ. প্রয়োজক ক্রিয়া ঘ. সমাপিকা ক্রিয়া
৭৮। অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলে—
ক. শব্দ খ. বাক্য গ. পদ ঘ. প্রত্যয়
৭৯। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
ক. শব্দ খ. বাক্য গ. পদ ঘ. ধ্বনি
৮০। বাক্যের ব্যবহূত শব্দকে কী বলে?
ক. পদ খ. স্বরবর্ণ গ. শব্দ ঘ. বাক্য
৮১। শব্দকে পদ হতে হলে তার সঙ্গে কী যুক্ত থাকতে হয়?
ক. প্রত্যয় খ. বিভক্তি গ. উপসর্গ ঘ. শব্দ
৮২। ক্রিয়া প্রকৃতির অন্য নাম কী?
ক. শব্দ খ. ধাতু গ. প্রত্যয় ঘ. উপসর্গ
৮৩। নাম প্রকৃতির সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে কী বলে?
ক. প্রত্যয় খ. বিভক্তি গ. উপসর্গ ঘ. শব্দ
৮৪। নিচের কোন শব্দটি কৃত্প্রত্যয় যোগ করে গঠন করা হয়?
ক. ডুবন্ত খ. ঠান্ডা গ. শীতল ঘ. ঢাকাই।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
শব্দ ও পদ
৭৪. ঘ ৭৫. ঘ ৭৬. খ ৭৭. খ ৭৮. ক ৭৯. ঘ ৮০. ক ৮১. খ ৮২. খ ৮৩. ক ৮৪. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা