বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্রের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর।

শব্দ ও পদ
১০৮। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
ক. সাহেব খ. বেয়াই গ. বিপত্নীক ঘ. দাবাড়ু
১০৯। নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ কোনটি?
ক. কবিরাজ খ. ঢেঁকি গ. সতীন ঘ. বিমাতা
১১০। ‘কুলি’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. মেয়েকুলি খ. কামিন গ. কুলিনী ঘ. কোনোটিই নয়
১১১। ‘মালী’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
ক. মালা খ. মালীনী গ. মালিকা ঘ. মালিনী
১১২। নী-প্রত্যয়যোগে গঠিত স্ত্রীলিঙ্গ কোনটি?
ক. বন্দিনী খ. গোয়ালিনী গ. মেথরানী ঘ. কিষাণি
১১৩। ‘আনী’-স্ত্রী প্রত্যয়যোগে গঠিত স্ত্রীলিঙ্গ কোনটি?
ক. জেলেনি খ. চাকরানি গ. মেথরানী ঘ. বাঘিনী
১১৪। ‘আনী’-প্রত্যয়যোগে গঠিত স্ত্রীলিঙ্গ কোনটি?
ক. ঠাকুরানি খ. গুণবতী গ. দুঃখিনী ঘ. গোয়ালিনী
১১৫। ইনী প্রত্যয়যোগে গঠিত স্ত্রীলিঙ্গ কোনটি?
ক. ঠাকুরানি খ. গুণবতী গ. দুঃখিনী ঘ. গোয়ালিনী
১১৬। কাল কাকে বলে?
ক. ক্রিয়া সংঘটনের সময়কে
খ. ক্রিয়ার অবস্থাকে গ. কর্তা যা করে তাকে
ঘ. যে কোনো সময়ে
১১৭। ক্রিয়ার কাল কত প্রকার?
ক. এক প্রকার খ. দুই প্রকার
গ. তিন প্রকার ঘ. চার প্রকার
১১৮। কোনটিতে পুরাঘটিত বর্তমান কাল আছে?
ক. হাসান বই পড়ছে খ. বৃষ্টি নামল
গ. এতক্ষণ অঙ্ক করেছি ঘ. হয়তো বৃষ্টি হবে
১১৯। কোনটি নিত্যবৃত্ত অতীত কালের ঘটনা?
ক. আকাশে চাঁদ ছিল খ. আমরা রোজ ফুল কুড়াতাম
গ. বেলা যে পড়ে এল
ঘ. ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়
১২০। ‘বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন’ —এখানে ‘দেখছিলেন’ কোন কালের উদাহরণ?
ক. সাধারণ অতীত কাল খ. ঘটমান বর্তমান কাল
গ. পুরাঘটিত বর্তমান কাল ঘ. ঘটমান অতীত কাল
১২১। ‘১৯৭১ সালে এ দেশে ৩০ লাখ লোক মারা গিয়েছিল’—কোন কালের উদাহরণ?
ক. সাধারণ অতীত খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান ঘ. পুরাঘটিত অতীত কাল
১২২। কোনটি নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ?
ক. আকাশজুড়ে মেঘ করেছে
খ. নতুন দা জুতা মচমচিয়ে চলছিলেন
গ. গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি
ঘ. চোখের আলোয় দেখেছিলাম
১২৩। অতীত কালের অভ্যাস বোঝাতে কোন কাল হয়?
ক. নিত্যবৃত্ত অতীত খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. ঘটমান অতীত
১২৪। যে ক্রিয়া ভবিষ্যতে সম্পন্ন করার জন্য আদেশ-অনুরোধ ইত্যাদি বোঝায়, তার কালকে কী বলে?
ক. পুরাঘটিত ভবিষ্যত্
খ. ভবিষ্যত্ অনুজ্ঞা গ. সাধারণ ভবিষ্যত্
ঘ. ঘটমান ভবিষ্যত্
১২৫। কোনো কাজের ধরন বোঝায় তার ক্রিয়ায় ভাব কোনটি?
ক. শর্তবাচক ভাব খ. নির্দেশক ভাব
গ. অনুজ্ঞা ভাব ঘ. আকাঙ্ক্ষাবাচক ভাব
১২৬। নির্দেশক ভাবের উদাহরণ কোনটি?
ক. সব পড়া শিখো খ. বৃষ্টি নামুক
গ. লিলি পড়ছে ঘ. মিথ্যা কথা বলবে না
১২৭। বৃষ্টি নামুক। —বাক্যের ক্রিয়াটি কোন ভাব প্রকাশ করেছে?
ক. অনুজ্ঞা ভাব খ. নির্দেশক ভাব
গ. শর্তবাচক ভাব ঘ. আকাঙ্ক্ষাবাচক ভাব
১২৮। বাক্যের অপরিহার্য অঙ্গ কোনটি?
ক. বিশেষণ পদ খ. ক্রিয়া পদ
গ. কর্মপদ ঘ. কর্তৃ পদ। (শেষ)
সঠিক উত্তর
শব্দ ও পদ
১০৮. গ ১০৯. গ ১১০. খ ১১১. ঘ ১১২. ক ১১৩. গ ১১৪. ক ১১৫. ঘ ১১৬. ক ১১৭. গ ১১৮. গ ১১৯. খ ১২০. ঘ ১২১. ঘ ১২২. গ
১২৩. ক ১২৪. খ ১২৫. খ ১২৬. গ ১২৭. ঘ১২৮. খ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা