
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
সন্ধি
২৫। ‘নাজ্জামাই’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. নাতি + জামাই খ. নাতিন + জামাই
গ. নাজ্ + জামাই ঘ. নাত + জামাই
২৬। ‘ষড়যন্ত্র’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. ষড় + যন্ত্র খ. ষট্ + যন্ত্র
গ. সত্ + যন্ত্র ঘ. স্বত + যন্ত্র
২৭। ‘রাজ্ঞী’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. রাজ্ + নী খ. রাগ্ + নী
গ. রাজ্ + গি ঘ. রাজন + গি
২৮। সন্ধিতে ঘোষ ধ্বনির পূর্ববতী অঘোষ ধ্বনিটি কী হয়?
ক. ঘোষ হয় খ. অঘোষ হয়
গ. অল্পপ্রাণ হয় ঘ. মহাপ্রাণ হয়
২৯। ‘কৃষ্টি’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ—
ক. কৃ + ক্তি খ. কৃষ্ + তি
গ. কৃঃ + তি ঘ. কৃষ + টি
৩০। ‘বৃষ্টি’র সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. বৃস + তি খ. বৃশ + টি
গ. বৃষ্ + তি ঘ. বৃষ + টি
৩১। যে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে বলে—
ক. ব্যঞ্জনসন্ধি খ. স্বরসন্ধি
গ. নিপাতনে সিদ্ধ সন্ধি ঘ. বিসর্গ সন্ধি
৩২। গোষ্পদ-এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
ক. গোর + পদ খ. গো + পদ
গ. গৌ + পদ ঘ. গৌর + পদ
৩৩। ‘মনীষা’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মনস + ঈষা
খ. মনঃ + ঈষা গ. মনশ + ইষা
ঘ. মনি + ঈষা
৩৪। ‘বনস্পতি’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. বনঃ + পতি খ. বন + স্পতি
গ. বনস + পতি ঘ. বন + পতি
৩৫। ‘দ্যুলোক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. দিব্ + লোক
খ. দীব্ + লোক
গ. দ্যুল + অক ঘ. দুল্ + ওক
৩৬। বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
ক. ব্যঞ্জনসন্ধির খ. স্বরসন্ধি
গ. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির
ঘ. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির
৩৭। খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?
ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি
গ. বিসর্গ সন্ধি ঘ. বাংলা সন্ধি
৩৮। ‘দুর্যোগ’-এর সন্ধিবিচ্ছেদ কী?
ক. দুহঃ + যোগ খ. দুঃ + যোগ
গ. দুর + যোগ ঘ. দুহ + যোগ
৩৯। ‘ধনুষ্টঙ্কার’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. ধনুঃ + টঙ্কার খ. ধনু + টঙ্কার
গ. ধনুস + টঙ্কার ঘ. ধনুষ + টঙ্কার
৪০। ‘অহরহ’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. অহঃ + রহ খ. অহঃ + অহ
গ. অহঃ + অহঃ ঘ. অহ + রহ।
পুরুষ ও স্ত্রীবাচক শব্দ
১। পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলা হয়?
ক. বচন খ. লিঙ্গ গ. পুরুষ ঘ. বাচ্য
২। খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দে বিশেষণটি কেমন হয়?
ক. স্ত্রীবাচক হয় খ. পুরুষবাচক হয়
গ. নিত্য পুরুষবাচক হয় ঘ. পুরুষবাচক হয়
৩। বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম অনুসরণ করে না?
ক. বিশেষণ খ. অব্যয়
গ. সর্বনাম ঘ. বিশেষ্য
৪। বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মূলত কয় ভাগে বিভক্ত?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৫। ‘কুমার’-এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. কুমোর খ. কুমারনী
গ. স্ত্রী কুমার ঘ. কুমার পত্নী
৬। নিত্য স্ত্রীবাচক তত্সম শব্দ কোনটি?
ক. হজুরানী খ. ঠাকুরন গ. সত্মা ঘ. মলিনা
৭। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
ক. নেতা খ. দাত গ. কবি ঘ. বাদশা
৮। নাটক-নাটিকা কী অর্থে ব্যবহূত হয়?
ক. স্ত্রীবাচক অর্থে খ. পুরুষবাচক অর্থে
গ. ক্ষুদ্রার্থে ঘ. বৃহদার্থে
৯। কোনটিতে বৃহদার্থে স্ত্রীবাচক প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. হিমানী খ. পুস্তিকা গ. অরণ্যনী ঘ. গীত
১০। কোন প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দের কোন কোন সময় অর্থের পার্থক্য ঘটে?
ক. আনী প্রত্যয় খ. ঈনী প্রত্যয়
গ. আই প্রত্যয় ঘ. ইতি প্রত্যয়
১১। ‘মালী’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
ক. মালা খ. মালিকা গ. মালীনী ঘ. মালিনী
১২। পুরুষবাচক শব্দ কোনটি?
ক. রজকী খ. বৈষ্ণবী গ. মায়াবী ঘ. শ্রোতৃ
১৩। কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ?
ক. বিদ্বান খ. গায়ক গ. কোকিল ঘ. সতীন
১৪। ‘রাষ্ট্রপতি’ কোন লিঙ্গ?
ক. পুং লিঙ্গ খ. স্ত্রী লিঙ্গ
গ. নিত্য লিঙ্গ ঘ. উভয় লিঙ্গ
১৫। কোন শব্দের লিঙ্গান্তর হয় না?
ক. মানী খ. নেতা গ. পতি ঘ. কৃতদার
১৬। কোনটির লিঙ্গান্তর হয় না?
ক. বেয়াই খ. সাহেব গ. কবিরাজ ঘ. সঙ্গী।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সন্ধি
২৫. ঘ ২৬. খ ২৭. ক ২৮. ক ২৯. খ ৩০. গ ৩১. গ ৩২. খ ৩৩. ক ৩৪. ঘ ৩৫. ক ৩৬. ক ৩৭. গ ৩৮. খ ৩৯. ক ৪০. খ।
পুরুষ ও স্ত্রীবাচক শব্দ
১. খ ২. খ ৩. ক ৪. ক ৫. খ ৬. গ ৭. গ ৮. গ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা