বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
পদাশ্রিত নির্দেশক
১১। ‘ওটি যেন কার তৈরি?’—এ বাক্যে কী অর্থে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার হয়েছে?
ক. নির্দিষ্টতা খ. অনির্দিষ্টতা গ. বিশিষ্টতা ঘ. সুনির্দিষ্টতা
১২। পদের পূর্বে এক, এক যে, গোটা ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে?
ক. সংকীর্ণতা খ. সীমাদ্ধতা
গ. অনির্দিষ্টতা ঘ. অপরুদ্ধতা
১৩। ‘এক যে ছিল রাজা’—এখানে পদাশ্রিত নির্দেশক কী অর্থে ব্যবহূত?
ক. অনির্দিষ্টতা খ. নির্দিষ্টতা
গ. নিরর্থক ঘ. বাহুল্য ভাব

১৪। বচনবাচক শব্দের আগে কী বসে?
ক. গোটা খ. খানা গ. টুকু ঘ. পাটি
১৫। ‘একখানা বই কিনে নিয়ো’—এখানে ‘একখানা’ কোন অর্থ প্রকাশ করেছে?
ক. নির্দিষ্ট খ. সুনির্দিষ্ট গ. অনির্দিষ্ট ঘ. অস্পষ্ট
১৬। ‘দুধটুকু খেয়ে নাও’—এখানে ‘টুকু’ ব্যাকরণের কোন নিয়মে ব্যবহূত হয়েছে?
ক. বচন খ. প্রত্যয় গ. পদাশ্রিত নির্দেশক ঘ. সন্ধি
১৭। ‘পোয়াটাক দুধ দাও’—এ বাক্যে ব্যবহূত পদাশ্রিত নির্দেশক দ্বারা কী প্রকাশ পেয়েছে?
ক. নির্দিষ্টতা খ. অনির্দিষ্টতা
গ. সুনির্দিষ্টতা ঘ. অভিনির্দিষ্টতা
১৮। ‘ছেলেটা অঙ্কে কাঁচা’—এখানে ‘টা’ — প্রকাশক।
ক. সমার্থকতা খ. নিরর্থকতা
গ. নির্দিষ্টতা ঘ. অনির্দিষ্টতা।

সমাস
১। ‘সমাস’ শব্দের অর্থ কী?
ক. মিলন, সংক্ষেপ ও বিপরীতকরণ
খ. সংক্ষেপ, মিল ও নির্দিষ্টকরণ
গ. সংক্ষেপ, মিলন ও একপদীকরণ
ঘ. সংক্ষেপ, একপদীকরণ ও পদের ধারণা
২। অর্থসংগতিবিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম কী?
ক. সমাস খ. কারক গ. বাচ্য ঘ. বচন
৩। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
ক. আরবি খ. ফারসি গ. সংস্কৃত ঘ. ইংরেজি
৪। সমাসের সঙ্গে কোনটির কিছুটা মিল আছে?
ক. কারক খ. ধাতু গ. প্রকৃতি ঘ. সন্ধি
৫। যে যে পদে সমাস হয়, তাদের প্রতিটির নাম কী?
ক. সমস্যমান পদ খ. ব্যসবাক্য
গ. সমাসবাক্য ঘ. সমস্তপদ
৬। সমস্ত শব্দটির অন্তর্গত পদগুলোকে বলা হয়—
ক. সমস্যমান পদ খ. ব্যাসবাক্য
গ. সমাসবদ্ধ পদ ঘ. উত্তরপদ
৭। সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কী?
ক. ব্যাসবাক্য খ. বিগ্রহবাক্য
গ. সমস্যমান পদ ঘ. সমস্তপদ
৮। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কী বলা হয়?
ক. পূর্বপদ খ. দক্ষিণপদ গ. উত্তরপদ ঘ. প্রধান পদ
৯। ব্যাসবাক্যের অপর নাম কী?
ক. বিগ্রহবাক্য খ. যৌগিক বাক্য
গ. সরল বাক্য ঘ. জটিল বাক্য
১০। সমস্তপদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তা—
ক. সরল বাক্য বা মিশ্র বাক্য
খ. মিশ্র বাক্য বা জটিল বাক্য
গ. সরল বাক্য বা জটিল বাক্য
ঘ. ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য
১১। দ্বিগু সমাসকে কোন সমাসের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করা হয়?
ক. দ্বন্দ্ব সমাসের খ. কর্মধারয় সমাসের
গ. তত্পুরুষ সমাসের ঘ. বহুব্রীহি সমাসের
১২। দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন?
ক. তত্পুরুষ খ. দ্বন্দ্ব গ. কর্মধারয় ঘ. অব্যয়ীভাব
১৩। প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?
ক. নিত্যসমাস খ. দ্বন্দ্ব সমাস গ. বহুব্রীহি ঘ. তত্পুরুষ।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
পদাশ্রিত নির্দেশক
১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. গ।
সমাস
১. গ ২. ক ৩. গ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. গ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. খ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা