বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
সমাস
১৪। যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে কী বলা হয়?
ক. দ্বন্দ্ব সমাস খ. নিত্য সমাস
গ. প্রাদি সমাস ঘ. অলুক সমাস
১৫। ‘জমা-খরচ’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. জমা খরচ খ. জমাকে খরচ
গ. জমা হতে খরচ ঘ. জমা ও খরচ
১৬। কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
ক. অলুক খ. নিত্য গ. প্রাদি ঘ. উপপদ।
১৭। বিশেষণের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয়, তাকে কী বলে?
ক. দ্বন্দ্ব খ. বহুব্রীহি
গ. তত্পুরুষ ঘ. কর্মধারয়
১৮। কর্মধারয় সমাসের কোন পদ প্রধান?
ক. অন্যপদ খ. উভয় পদ গ. পূর্বপদ ঘ. পরপদ
১৯। দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে কোন সমাস হয়?
ক. দ্বিগু খ. কর্মধারয় গ. দ্বন্দ্ব ঘ. তত্পুরুষ
২০। ‘নীল যে পদ্ম = নীলপদ্ম’ কোন সমাস?
ক. দ্বিগু সমাস খ. প্রাদি সমাস
গ. বহুব্রীহি সমাস ঘ. কর্মধারয় সমাস
২১। মহাকীর্তি-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. মহান কীর্তি যার খ. মহা যে কীর্তি
গ. মহতী যে কীর্তি ঘ. মহান যে কীর্তি
২২। ‘মহানবী’ কোন সমাস?
ক. দ্বন্দ্ব খ. বহুব্রীহি
গ. কর্মধারয় ঘ. তত্পুরুষ
২৩। সাধারণ ধর্ম থাকে কোন কর্মধারয় সমাসে?
ক. রূপক খ. মধ্যপদলোপী
গ. উপমিত ঘ. উপমান
২৪। উপমান কর্মধারয় সমাস কাকে বলে?
ক. দৃশ্যমান বস্তুর সঙ্গে অদৃশ্যমান মিল থাকলে
খ. অদৃশ্য বস্তুর সঙ্গে দৃশ্যমান বস্তুর মিল থাকলে
গ. সাধারণ গুণের উল্লেখ থাকলে
ঘ. দুটি বিশেষ্য পদের একটিকে বোঝায়
২৫। সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকে কোন কর্মধারয় সমাস বলে?
ক. সাধারণ কর্মধারয় খ. রূপক কর্মধারয়
গ. উপমিত কর্মধারয় ঘ. উপমান কর্মধারয়
২৬। ‘তুষারশুভ্র’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. তুষারের ন্যায় শুভ্র খ. তুষার শুভ্রের ন্যায়
গ. তুষার ও শুভ্র ঘ. শুভ্র যে তুষার
২৭। ‘মুখচন্দ্র’-এর ব্যাসবাক্য কোনটি?
ক. মুখ চন্দ্রের ন্যায় খ. চন্দ্র মুখের ন্যায়
গ. চন্দ্রের ন্যায় মুখ ঘ. মুখের ন্যায় চন্দ্র
২৮। ‘চন্দ্রমুখ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
ক. চন্দ্রের ন্যায় মুখ খ. চন্দ্ররূপ মুখ
গ. মুখ চন্দ্রের ন্যায় ঘ. মুখ ও চন্দ্র
২৯। ‘বিষাদসিন্ধু’ সমস্তপদটির ব্যাসবাক্য কোনটি?
ক. বিষাদ যেন সিন্ধু খ. বিষাদরূপ সিন্ধু
গ. বিষাদ যেমন সিন্ধু ঘ. বিষাদময় সিন্ধু
৩০। ‘মনমাঝি’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. মন যে মাঝি খ. মন মাঝির ন্যায়
গ. মনরূপ মাঝি ঘ. মন ও মাঝি
৩১। তত্পুরুষ সমাসে কোন পদ প্রধান?
ক. পূর্বপদ খ. পরপদ গ. অন্য পদ ঘ. উভয় পদ
৩২। পূর্বপদে বিভক্তি লোপে কোন সমাস হয়?
ক. অব্যয়ীভাব খ. তত্পুরুষ গ. কর্মধারয় ঘ. দ্বিগু
৩৩। ‘চিরসুখী’-এর ব্যাসবাক্য কোনটি?
ক. চিরকালব্যাপী সুখী খ. চিরকাল ব্যাপী সুখ
গ. চিরদিনের জন্য সুখী ঘ. চিরদিন ধরে সুখী
৩৪। ‘বিদ্যাহীন’ শব্দটি কোন ধরনের সমাস হবে?
ক. তৃতীয়া তত্পুরুষ খ. পঞ্চমী তত্পুরুষ
গ. সমানাধিকরণ তত্পুরুষ ঘ. ব্যাধিকরণ বহুব্রীহি
৩৫। ‘রাজপথ’-এর ব্যাসবাক্য কোনটি?
ক. রাজার পথ খ. রাজা নির্মিত পথ
গ. রাজাদের পথ ঘ. পথের রাজা।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সমাস
১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. ঘ ১৯. খ ২০. ঘ। ২১. গ ২২. গ ২৩. ঘ ২৪. গ ২৫. ঘ ২৬. ক ২৭. ক ২৮. ক ২৯. খ ৩০. গ ৩১. খ ৩২. খ ৩৩. ক ৩৪. ক ৩৫. ঘ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা