
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
সমাস
৩৬। পরপদে রাজি, গ্রাম, বৃন্দ প্রভৃতি কোন সমাসে—
ক. পঞ্চমী তত্পুরুষ খ. ষষ্ঠী তত্পুরুষ
গ. তৃতীয়া তত্পুরুষ ঘ. অলুক তত্পুরুষ
৩৭। ‘জলচর’ কোন তত্পুরুষ সমাস?
ক. সপ্তমী খ. পঞ্চমী গ. উপপদ ঘ. তৃতীয়া
৩৮। দ্বন্দ্ব সমাসের বিপরীত অর্থ প্রাধান্য সমাস—
ক. কর্মধারয় সমাস খ. বহুব্রীহি সমাস
গ. দ্বিগু সমাস ঘ. তত্পুরুষ সমাস
৩৯। যে সমাসে সমস্যমান পদের পরিবর্তে অন্য পদ প্রধান হয়, তাকে কী বলে?
ক. দ্বন্দ্ব খ. কর্মধারয় গ. বহুব্রীহি ঘ. তত্পুরুষ
৪০। বহুব্রীহি শব্দের অর্থ কী?
ক. বহুমুখী খ. বহুবৃদ্ধি গ. বহু ধন ঘ. বহু ধান
৪১। ‘পদ্ম নাভিতে যার = পদ্মনাভ’—এটি কোন সমাস?
ক. কর্মধারয় খ. তত্পুরুষ গ. বহুব্রীহি ঘ. দ্বিগু
৪২। বহুব্রীহি সমাসের নিষ্পন্ন পদটি কোন পদপ্রধান?
ক. পূর্বপদ খ. অন্যপদ গ. পরপদ ঘ. উভয়পদ
৪৩। ‘হাসাহাসি’ কোন সমাস?
ক. ব্যতিহার বহুব্রীহি খ. ব্যাধিকরণ বহুব্রীহি
গ. নঞ বহুব্রীহি ঘ. মধ্যপদলোপী বহুব্রীহি
৪৪। ‘গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে = গায়েহলুদ’ —এটি কোন সমাসের উদাহরণ?
ক. তত্পুরুষ খ. বহুব্রীহি গ. কর্মধারয় ঘ. অব্যয়ীভাব
৪৫। ‘হাতেখড়ি’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. হাতেখড়ি খ. হাতেখড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে
গ. খড়ির হাত ঘ. হাতে খড়ি
৪৬। ‘বেতার’ কোন সমাসের উদাহরণ?
ক. বহুব্রীহি সমাস খ. অব্যয়ীভাব সমাস
গ. তত্পুরুষ সমাস ঘ. কর্মধারয় সমাস
৪৭। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ—
ক. অন্তরীপ খ. নিত্যানন্দ গ. ময়ূর নাচ ঘ. প্রত্যক্ষ
৪৮। সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তার নাম কী?
ক. প্রাদি খ. অলুক গ. নিত্য ঘ. দ্বিগু
৪৯। সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয়?
ক. বহুব্রীহি খ. কর্মধারয় গ. তত্পুরুষ ঘ. দ্বিগু
৫০। ‘দ্বিগু’ সমাসে কোন পদ প্রধান?
ক. পরপদ খ. পূর্বপদ গ. উভয় পদ ঘ. কোনোটিই নয়
৫১। ‘পঞ্চনদ’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. পঞ্চ ও নদ খ. পঞ্চ নামক নদ
গ. পঞ্চ নদের সমাহার ঘ. পঞ্চ নদীর সমাহার
৫২। দ্বিগু সমাসনিষ্পন্ন পদটি কোন পদ হয়?
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. সর্বনাম ঘ. কৃদন্ত
৫৩। দ্বিগু সমাসের উদাহরণ কোনটি?
ক. সাতসমুদ্র খ. প্রতিদিন গ. নীলকণ্ঠ ঘ. মুখেভাত
৫৪। অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান?
ক. ভিন্ন পদ খ. উভয় পদ গ. পরপদ ঘ. পূর্বপদ
৫৫। কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়?
ক. দ্বিগু সমাস খ. অব্যয়ীভাব সমাস
গ. বহুব্রীহি সমাস ঘ. কর্মধারয় সমাস
৫৬। ‘গরমিল’-এর সঠিক ব্যাসবাক্য—
ক. অমিলের সদৃশ খ. মিলের অভাব
গ. মিল ও অমিল ঘ. অমিল রূপের ন্যায়
৫৭। ‘উপশহর’ কোন সমাসের উদাহরণ?
ক. বহুব্রীহি খ. প্রাদি গ. অব্যয়ীভাব ঘ. নিত্য সমাস
৫৮। উপসর্গ যোগে গঠিত হয়—
ক. প্রাদি সমাস খ. রূপক কর্মধারয়
গ. নিত্য সমাস ঘ. উপমিত কর্মধারয়
৫৯। ‘প্রগতি’ কোন সমাসের উদাহরণ?
ক. নিত্য সমাস খ. অব্যয়ীভাব সমাস
গ. অলুক সমাস ঘ. প্রাদি সমাস
৬০। কোনটি প্রাদি সমাস?
ক. প্রবাদ খ. প্রবেশ গ. আকণ্ঠ ঘ. দুর্ভিক্ষ
৬১। কোন সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে?
ক. অলুক খ. প্রাদি গ. নিত্য ঘ. দ্বিগু
৬২। ‘আমরা’ কোন সমাসের উদাহরণ?
ক. দ্বিগু খ. নিত্য গ. দ্বন্দ্ব ঘ. কর্মধারয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সমাস
৩৬. খ ৩৭. গ ৩৮. খ ৩৯. গ ৪০. ঘ ৪১. গ ৪২. খ ৪৩. ক ৪৪. খ ৪৫. খ ৪৬. ক ৪৭. ক ৪৮. ঘ ৪৯. ঘ ৫০. ক ৫১. ঘ ৫২. ক ৫৩. ক ৫৪. ঘ ৫৫. খ ৫৬. খ ৫৭. গ ৫৮. ক ৫৯. ঘ ৬০. ক ৬১. গ ৬২. খ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা