
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
ধাতু
৫৬। কোনটিতে ‘অপত্য’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. আগ্নেয় খ. দাশরথি
গ. হৈমন্তিক ঘ. সৌর
৫৭। কোনটিতে ‘অপত্য’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. জৈন খ. যাদব
গ. বৈষ্ণব ঘ. শৌর্য।
শব্দের শ্রেণিবিভাগ
১। অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে কী বলে?
ক. পদ খ. বাক্য
গ. শব্দ ঘ. ধ্বনি
২। ভাষার মূল উপকরণ কী?
ক. অক্ষর খ. ধ্বনি
গ. বর্ণ ঘ. শব্দ
৩। তিন প্রকার দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণিবিভাগ করা হয়, তা কী কী?
ক. উত্পত্তিমূলক, গঠনমূলক, অর্থমূলক
খ. তত্ত্বীয়, ব্যবহারিক, আঞ্চলিক
গ. উত্পত্তিমূলক, ব্যুত্পত্তিমূলক, উত্মূলক
ঘ. উত্পত্তিমূলক, ব্যাখ্যামূলক, পারিভাষিক
৪। সাধিত শব্দ কয় প্রকার?
ক. তিন খ. দুই
গ. চার ঘ. প্রকারভেদ নেই
৫। গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৬। অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৭। কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না?
ক. যৌগিক শব্দ খ. মৌলিক শব্দ
গ. সাধিত শব্দ ঘ. রূঢ় শব্দ
৮। কোন ধরনের শব্দাবলি ভাষার মূল উপকরণ?
ক. মৌলিক শব্দ খ. যৌগিক শব্দ
গ. রূঢ় শব্দ ঘ. যোগরূঢ় শব্দ
৯। মৌলিক শব্দ কোনটি?
ক. গায়ক খ. গোলাপি
গ. গোলাপ ঘ. হরিণ
১০। সাধিত শব্দগুলো সাধারণত—
ক. অর্থবাচক শব্দ খ. স্ত্রীবাচক শব্দ
গ. পুরুষবাচক শব্দ ঘ. জাতিবাচক শব্দ
১১। প্রত্যেকটি সাধিত পদের কয়টি অংশ থাকে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
১২। সাধিত শব্দগুলো সাধারণত—
ক. বিশেষ শব্দ
খ. বিশেষ অর্থে ব্যবহূত শব্দ
গ. অর্থবাচক শব্দ
ঘ. মৌলিক শব্দ
১৩। যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তাদের কী বলে?
ক. মৌলিক শব্দ
খ. যোগরূঢ় শব্দ গ. রূঢ়ি শব্দ
ঘ. যৌগিক শব্দ
১৪। ‘গায়ক’ কোন শব্দ?
ক. রূঢ়ি শব্দ খ. যৌগিক শব্দ
গ. যোগরূঢ় ঘ. পরিশব্দ
১৫। ‘দৌহিত্র’ কোন শ্রেণির শব্দ?
ক. রূঢ়ি শব্দ খ. যৌগিক শব্দ
গ. যোগরূঢ় শব্দ ঘ. দেশি শব্দ
১৬ । ‘দৌহিত্র’ অর্থ কী?
ক. দুজন হিতাকাঙ্ক্ষী
খ. দেয়ালের লেখন
গ. কন্যার পুত্র ঘ. ছেলের পুত্র
১৭। ব্যুত্পত্তিগত অর্থের সঙ্গে ব্যবহারিক অর্থের কোনো মিল থাকে না কোন প্রকার শব্দে?
ক. যৌগিক খ. যোগরূঢ়
গ. রূঢ়ি ঘ. নবসৃষ্ট
১৮। যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে কী বলে?
ক. যৌগিক শব্দ
খ. রূঢ়ি শব্দ
গ. যোগরূঢ় শব্দ ঘ. মৌলিক শব্দ
১৯। রূঢ়ি শব্দ কিসের দ্বারা গঠিত হয়?
ক. সমাস দ্বারা খ. প্রত্যয় দ্বারা
গ. উপসর্গ বা প্রত্যয় দ্বারা
ঘ. কারক প্রত্যয় দ্বারা
২০। ‘গবেষণা’ একটি—
ক. যৌগিক শব্দ খ. রূঢ়ি শব্দ
গ. যোগরূঢ় শব্দ ঘ. নবসৃষ্ট শব্দ
২১। সমাসনিষ্পন্ন যেসব শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদগুলোর অর্থের অনুযায়ী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাদের কীরূপ শব্দ বলে?
ক. যৌগিক শব্দ খ. রূঢ়ি শব্দ
গ. যোগরূঢ় ঘ. সাধিত শব্দ
২২। ‘রাজপুত’ শব্দের ব্যুত্পত্তিগত অর্থ কোনটি?
ক. পুত্রের রাজা খ. রাজা যে পুত্র
গ. রাজার পুত্র ঘ. জাতিবিশেষ
২৩। ‘মহাযাত্রা’—কোন প্রকারের শব্দ?
ক. যৌগিক খ. রূঢ়ি
গ. মৌলিক ঘ. যোগরূঢ় শব্দ।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ধাতু
৫৬. খ ৫৭. খ।
শব্দের শ্রেণিবিভাগ
১. গ ২. ঘ ৩. ক ৪. ক ৫. ক ৬. খ ৭. খ ৮. ক ৯. গ ১০. ক ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. খ ১৯. গ ২০. খ ২১. গ ২২. গ ২৩. ঘ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা