বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অনুজ্ঞা
৯। অপ্রত্যক্ষ বলে কোন পুরুষের অনুজ্ঞা হয় না?
ক. উত্তম পুরুষ খ. মধ্যম পুরুষ
গ. নাম পুরুষ ঘ. উত্তম পুরুষ ও নাম পুরুষ
১০। ভবিষ্যত্ কালের অনুজ্ঞায় কোন পুরুষ ব্যবহূত হয় না?
ক. উত্তম পুরুষ খ. মধ্যম পুরুষ
গ. নাম পুরুষ ঘ. প্রথম পুরুষ
১১। ভবিষ্যত্ কালের অনুজ্ঞায় কোন পুরুষের ব্যবহার হয়?
ক. উত্তম পুরুষের খ. নাম পুরুষের
গ. মধ্যম পুরুষের ঘ. উত্তম ও নাম পুরুষের
১২। অনুজ্ঞার সংজ্ঞা অনুযায়ী অনুজ্ঞা কোন পুরুষে সীমাবদ্ধ?
ক. উত্তম খ. মধ্যম গ. নাম ঘ. প্রথম
১৩। ‘আদেশ’ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?
ক. আমটা খাও খ. সবাই এখানে আসুন
গ. সুখী হও ঘ. স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো
১৪। উপদেশাত্মক অনুজ্ঞাভাবের উদাহরণ কোনটি?
ক. আমটা খাও খ. মানুষ হও
গ. কাল দেখা কোরো ঘ. আপনারা আসবেন
১৫। পাতিস নে শিলাতলে পদ্মপাতা—বাক্যটিতে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. আদেশ খ. উপদেশ গ. অনুরোধ ঘ. অভিশাপ
১৬। ‘ওখানে যাস না’—কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. নিষেধ খ. উপদেশ গ. আশীর্বাদ ঘ. বিধান
১৭। ‘একটা গান শোনাও’—এ বাক্যে ক্রিয়াপদটি কোন অনুজ্ঞাভাব প্রকাশ করছে?
ক. আদেশ খ. উপদেশ গ. অনুরোধ ঘ. প্রার্থনা
১৮। সদা সত্য কথা বলবে। এখানে কী অর্থে অনুজ্ঞার ভাব প্রকাশ পেয়েছে?
ক. আদেশ খ. উপদেশ গ. বিধান ঘ. অনুরোধ
১৯। ‘অন্যায়ের কাছে মাথা নত কোরো না।’—কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. আদেশ খ. অনুরোধ গ. উপদেশ ঘ. বিধান
২০। ‘রোগ হলে ওষুধ খাবে’— কোন কালের অনুজ্ঞা?
ক. শীতকাল খ. বর্তমান কাল
গ. ভবিষ্যত্ কাল ঘ. অতীত কাল
২১। মা বললেন, ‘রোদে ঘোরাফেরা করবে না’—কোন অর্থে অনুজ্ঞা?
ক. আদেশ অর্থে খ. প্রার্থনা অর্থে
গ. অনুরোধ অর্থে ঘ. নিষেধ অর্থে
২২। ‘কাল একবার এসো’— নিচের কোনটির উদাহরণ?
ক. বর্তমান অনুজ্ঞা খ. ঘটমান বর্তমান
গ. নিত্যবৃত্ত বর্তমান ঘ. ভবিষ্যত্ অনুজ্ঞা
২৩।‘পারলে একবার বেড়াতে এসো।’—কোন কালে এবং কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. ভবিষ্যত্ কালের সম্ভাবনায়
খ. বর্তমান কালের উপদেশে
গ. বর্তমান কালের আদেশে
ঘ. ভবিষ্যত্ কালের অনুরোধ
২৪। ‘আমাকে সাহায্য করুন’—কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. অনুরোধ খ. প্রার্থনা গ. আদেশ ঘ. উপদেশ
২৫। ‘চেষ্টা করো, সবই বুঝতে পারবে’—বাক্যটি কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. আদেশ খ. সম্ভাবনায়
গ. বিধান অর্থে ঘ. অনুরোধ অর্থে
২৬। ধাতুর পরে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়, তাদের বলে—
ক. অনুসর্গ খ. প্রত্যয় গ. ক্রিয়া-বিভক্তি ঘ. কৃত্ প্রত্যয়
২৭। কোন ক্ষেত্রে ক্রিয়া বিভক্তির পার্থক্য হয় না?
ক. কালভেদে খ. পুরুষভেদে
গ. বাচ্যভেদে ঘ. বচনভেদে
২৮। বিভক্তিসমূহ কিসের ভেদে বিভিন্ন রূপ পরিগ্রহ করে?
ক. ক্রিয়ার কাল, পুরুষ ও বাচ্যভেদে
খ. ক্রিয়ার বিন্যাসভেদে
গ. ক্রিয়ার রূপভেদে ঘ. ক্রিয়ার অবস্থানভেদে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অনুজ্ঞা
৯. গ ১০. ক ১১. গ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. ঘ ২২. ঘ ২৩. ঘ ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. ঘ ২৮. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা