বাংলা ২য় পত্র (বহুনির্বাচনি অংশ)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্ট ৫
পূর্ণমান-২০, সময়-২০ মিনিট
(সঠিক উত্তরের ঘরটিতে বলপয়েন্ট কলম দিয়ে টিক চিহ্ন দাও। উত্তরপত্রে কোনো ধরনের কাটাকাটি বা ঘষামাজা করা যাবে না।)

মডেল টেস্টটি তৈরি করেছেন
মোস্তাফিজুর রহমান
১। কথায় কথায় তোমার নামটি এসে গেল—এখানে কথা শব্দটি কোন অর্থে প্রকাশ করা হয়েছে?
ক. উক্তি খ. প্রস্তাব গ. তিরস্কার ঘ. প্রসঙ্গক্রমে
২। শব্দের শেষে ‘—ঈ’ প্রত্যয় যোগ করে কোন শব্দটি স্ত্রীবাচক শব্দ হয়েছে?
ক. ছাত্র>ছাত্রী খ. চাচা>চাচি
গ. নানা>নানি ঘ. নেতা>নেত্রী
৩। বাক্যের অর্থ সংগতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম কী?
ক. আকাঙ্ক্ষা খ. আসক্তি গ. যোগ্যতা ঘ. সরল
৪। সাধু ভাষারীতির বৈশিষ্ট্য—
ক. সহজবোধ্য খ. অপরিবর্তনীয়
গ. কৃত্রিমতাবর্জিত ঘ. সংক্ষিপ্ত
৫। সন্ধিজাত শব্দের যুক্ত ব-ফলায় ব-এর উচ্চারণ বজায় থাকে। এ সূত্রের আলোকে সঠিক উচ্চারণ হলো—
ক. তিব্বত খ. দিগিবজয় গ. বিলেলা ঘ. লম্ব
৬। স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন?
ক. স্বরধ্বনি যখন ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়
খ. স্বরবর্ণ যখন নিরপেক্ষভাবে ব্যবহূত হয়
গ. ব্যঞ্জনবর্ণের পূর্বে ব্যবহূত হলে
ঘ. ব্যঞ্জনবর্ণের পরে ব্যবহূত হলে
৭। মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন —এটি কোন শ্রেণির ক্রিয়া?
ক. সকর্মক খ. অকর্মক গ. দ্বিকর্মক ঘ. প্রযোজক
৮। সন্ধি কত প্রকার?
ক. দুই খ. চার গ. ছয় ঘ. সাত
৯। সন্ধির প্রধান উদ্দেশ্য—
ক. স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা
খ. উচ্চারণের দ্রুততা গ. উপসর্গ ভাষার মাধুর্য
ঘ. আঞ্চলিক ভাষার মাধুর্য রক্ষা
১০। বইটি হারিয়ে ফেলেছি—এখানে হারিয়ে ক্রিয়াটি কোন ধাতু দ্বারা গঠিত?
ক. যৌগিক ধাতু খ. বাংলা ধাতু
গ. নাম ধাতু ঘ. কর্মবাচ্যেধাতু
১১। ছুটিতে প্রতিবছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম—এটি কোন ধরনের ক্রিয়ার কাল?
ক. পুরাঘটিত বর্তমান খ. পুরাঘটিত অতীত
গ. নিত্যবৃত্ত অতীত ঘ. পুরাঘটিত ভবিষ্যত্
১২। অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ, আ, উ-ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি মিলে ‘র্ ’ হয় —এই নিয়মের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. পুনঃ + জন্ম = পুনর্জন্ম
খ. প্রাতঃ + রাশ = প্রাতরাশ
গ. অন্তর + গত = অন্তর্গত
ঘ. ভাঃ + কর = ভাস্কর
১৩। শব্দের আগে পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ জুড়ে দিয়েও শব্দের লিঙ্গান্তর হয়ে থাকে —এমন উদাহরণ কোনটি?
ক. ঠাকুর পো > ঠাকুর ঝি খ. সাহেব > বিবি
গ. বর > কনে ঘ. সভ্য > নারী সভ্য
১৪। নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?
ক. দাদা খ. স্ত্রৈণ গ. দাই ঘ. এয়ো
১৫। বাংলাদেশের সংবিধানের ১ম ভাগের কোন অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা আছে?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
১৬। কোন রীতি অবলম্বনে চলিত ভাষারীতি গড়ে উঠেছে?
ক. উপভাষা খ. সাধু ভাষা সংক্ষিপ্ত হয়ে
গ. আঞ্চলিক কথ্য রীতি ঘ. প্রমিত কথ্য রীতি
১৭। ভাষার মৌলিক অংশ কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. ছয়টি
১৮। জনতা কোন শ্রেণির বিশেষ্য?
ক. সংজ্ঞাবাচক খ. শ্রেণিবাচক
গ. সমষ্টিবাচক ঘ. ভাববাচক
১৯। ‘শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়’ এই সূত্রের আলোকে সঠিক উচ্চারণ হলো—
ক. বিশ্শা
খ. পক্ক গ. দনেদা
ঘ. তিব্বত
২০। জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী?
ক. অঘোষ ধ্বনি
খ. কণ্ঠ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি
ঘ. মহাপ্রাণ ধ্বনি।
উত্তর ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরের ঘরটিকে বল পয়েন্ট কলম দিয়ে টিক চিহ্ন দাও
১ ক খ গ ঘ
২ ক খ গ ঘ
৩ ক খ গ ঘ
৪ ক খ গ ঘ
৫ ক খ গ ঘ
৬ ক খ গ ঘ
৭ ক খ গ ঘ
৮ ক খ গ ঘ
৯ ক খ গ ঘ
১০ ক খ গ ঘ
১১ ক খ গ ঘ
১২ ক খ গ ঘ
১৩ ক খ গ ঘ
১৪ ক খ গ ঘ
১৫ ক খ গ ঘ
১৬ ক খ গ ঘ
১৭ ক খ গ ঘ
১৮ ক খ গ ঘ
১৯ ক খ গ ঘ
২০ ক খ গ ঘ