সন্ধি
১৭. ‘গায়ক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. গা + অক খ. গৈ + অক
গ. গায় + ক ঘ. গা + য়ক
১৮. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. গব + এষণা খ. গো + এষণা
গ. গো + ষণা ঘ. গ + বেষণা
১৯. ‘নাবিক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. না + ই খ. নো + ইক
গ. না + বিক ঘ. নৌ + ইক
২০. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি
গ. বিসর্গ সন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
২১. ব্যঞ্জনসন্ধি কত প্রকার?
ক. এক প্রকার খ. দুই প্রকার
গ. তিন প্রকার ঘ. চার প্রকার
২২. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?
ক. বিষমীভবন খ. সমীভবন
গ. অসমীকরণ ঘ. স্বরসংগতি
২৩. স্বরধ্বনির পরে ব্যঞ্জনধ্বনি এলে সন্ধিতে কী ধরনের পরিবর্তন হয়?
ক. স্বরধ্বনি দ্বিত্ব হয়
খ. ব্যঞ্জনধ্বনি লোপ হয়
গ. ব্যঞ্জনধ্বনি দ্বিত্ব হয়
ঘ. স্বরধ্বনি লোপ হয়
২৪. ‘ষড়যন্ত্র’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. ষড় + যন্ত্র খ. ষট্ + যন্ত্র
গ. সৎ + যন্ত্র ঘ. স্বত + যন্ত্র
সঠিক উত্তর
সন্ধি: ১৭. খ ১৮. খ ১৯. ঘ ২০. খ ২১. গ ২২. খ ২৩. গ ২৪. খ