ধ্বনি ও বর্ণ
১৬. ‘ঞ’–এর উচ্চারণ কয় রকমের হয়?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
১৭. পদের মধ্যে ম-ফলা যুক্ত হলে উচ্চারণে সে বর্ণের দ্বিত্ব হয়, এর উদাহরণ কোনটি?
ক. আত্মীয় খ. শ্মশান
গ. স্মরণ ঘ. স্মৃতি
১৮. নিচের কোন শব্দে ম-এর উচ্চারণ বজায় থাকে?
ক. পদ্ম খ. বিস্ময়
গ. বাগ্মী ঘ. রশ্মি
১৯. সন্ধিজাত শব্দে যুক্ত ব-ফলায় ব-এর উচ্চারণ বজায় থাকে—এরূপ শব্দ কোনটি?
ক. ক্বচিৎ খ. দিগ্বিজয়
গ. পক্ব ঘ. স্বজন
২০. ‘অশ্ব’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
ক. অশ্শো খ. ওশ্শো
গ. অশ্শ ঘ. অশ্সো
২১. বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি?
ক. ১০টি খ. ১১টি
গ. ৭টি ঘ. ২৯টি
২২. প, ফ, ব, ভ, ম—উচ্চারণস্থান অনুসারে এই ধ্বনিগুলোর নাম কী?
ক. ওষ্ঠ্য বর্ণ খ. কণ্ঠ্য বর্ণ
গ. মূর্ধন্য বর্ণ ঘ. দন্ত্য বর্ণ
২৩. নিচের কোন শব্দটিতে ব-ফলা যু্ক্ত হয়েছে?
ক. পদ্মা খ. চিহ্ন
গ. ব্যাংক ঘ. বিশ্ব
২৪. এ-এর স্বাভাবিক উচ্চারণ হয়েছে কোনটিতে?
ক. এক খ. একটি
গ. খেলা ঘ. কেন
২৫. উৎ উপসর্গের সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ কী হয়?
ক. বিলীন হয় খ. নিশ্চিহ্ন হয়
গ. বহাল থাকে ঘ. দ্বিত্ব হয়
২৬. বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
২৭. এ, ঐ-ধ্বনির উচ্চারণ স্থান কোনটি?
ক. কণ্ঠ ও তালু খ. কণ্ঠ ও ওষ্ঠ
গ. দন্ত্য ঘ. কণ্ঠ ও জিহ্বামূল
২৮. আ-এর সংবৃত উচ্চারণ রয়েছে কোন শব্দটিতে?
ক. আগামী খ. জ্ঞান
গ. আলো ঘ. আকাশ
২৯. ‘বাগ্মী’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
ক. বাগ্মি খ. বাগ্মী
গ. বাগ্নি ঘ. বাগনী
৩০. নিচের কোন শব্দটিতে জ্ঞ-এর উচ্চারণ স্বতন্ত্র?
ক. অঞ্চল খ. বাঞ্ছা
গ. মিঞা ঘ. যজ্ঞ
সঠিক উত্তর
ধ্বনি ও বর্ণ: ১৬. খ ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. ক ২১. খ ২২. ক ২৩. ঘ ২৪. খ ২৫. গ ২৬. ক
২৭. ক ২৮. খ ২৯. ক ৩০. ঘ
শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা