বাংলা ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারক

৩১. ‘তিলে তৈল হয়’—এখানে ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে সপ্তমী

খ. অপাদানে সপ্তমী

গ. করণে তৃতীয়া

ঘ. অধিকরণে পঞ্চমী

৩২. টাকায় টাকা হয়—‘টাকায়’ কোন কারকে কোন বিভক্তি?

ক. অধিকরণে সপ্তমী

খ. অপাদানে তৃতীয়া

গ. অপাদানে সপ্তমী

ঘ. কর্মে চতুর্থী

৩৩. ‘সোমবারে পরীক্ষা শুরু হবে।’—‘সোমবারে’ কোন কারক?

ক. অধিকরণ কারক

খ. কালাধিকরণ কারক

গ. করণ কারক

ঘ. অপাদান কারক

৩৪. অধিকরণ কারক কয় প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৩৫. কোন কারকে সর্বদাই সপ্তমী বিভক্তি প্রয়োগ হয়?

ক. অধিকরণে খ. কালাধিকরণে

গ. স্থানাধিকরণে ঘ. ভাবাধিকরণে

৩৬. ভাবাধিকরণে সব সময় কোন বিভক্তি যুক্ত হয়?

ক. পঞ্চমী খ. ষষ্ঠী

গ. সপ্তমী ঘ. সব কটি

৩৭. কারকের জন্য নির্দিষ্ট বিভক্তি না থাকলেও কোন কারকে নির্দিষ্ট বিভক্তি রয়েছে?

ক. ভাবাধিকরণ কারকে

খ. কর্তৃকারকে

গ. সম্প্রদান কারকে

ঘ. অপাদান কারকে

৩৮. ‘এ দেহে প্রাণ নেই।’—‘দেহে’ কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় সপ্তমী বিভক্তি

খ. করণে সপ্তমী বিভক্তি

গ. সম্প্রদানে সপ্তমী বিভক্তি

ঘ. অধিকরণে সপ্তমী বিভক্তি

৩৯. ‘বনে বাঘ আছে’—‘বনে’ কোন কারক?

ক. বৈষয়িক অধিকরণ

খ. ভাবাধিকরণ

গ. ঐকদেশিক অধিকরণ

ঘ. অভিব্যাপক অধিকরণ

৪০. ‘আকাশে চাঁদ উঠেছে’—‘আকাশে’ কোন অধিকরণ?

ক. অভিব্যাপক খ. বৈষয়িক

গ. ঐকদেশিক ঘ. কালাধিকরণ

৪১. সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?

ক. ঐকদেশিক খ. অভিব্যাপক

গ. বৈষয়িক ঘ. ভাবাধিকরণ

৪২. ‘রাজার দুয়ারে হাতি বাঁধা’—এখানে ‘দুয়ারে’ কোন অর্থে ঐকদেশিক অধিকরণ?

ক. সমীপ্য খ. বীপ্সা

গ. পর্যন্ত ঘ. অতিক্রান্ত

৪৩. নৌকা ঘাটে বাঁধা। ‘ঘাটে’ কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে দ্বিতীয়া

খ. করণে সপ্তমী

গ. অধিকরণে সপ্তমী

ঘ. অপাদানে পঞ্চমী

৪৪. তিলে তেল আছে। এখানে ‘তেল’ কোন কারক?

ক. কর্তৃ খ. অপাদান

গ. অধিকরণ ঘ. কর্ম

সঠিক উত্তর

কারক: ৩১. খ ৩২. গ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. ঘ ৩৬. গ ৩৭. ক ৩৮. ঘ ৩৯. গ ৪০. গ ৪১. ক ৪২. ক ৪৩. গ ৪৪. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা