বাক্য প্রকরণ
২৪. কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
ক. তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না
খ. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
গ. তাঁর বয়স হলেও বুদ্ধি হয়নি
ঘ. তার বাবা যায়নি
২৫. বাক্যের উদ্দেশ্য কত প্রকার?
ক. দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
২৬. উদ্দেশ্যের সঙ্গে কী যুক্ত থাকলে তাকে সম্প্রসারিত উদ্দেশ্য বলে?
ক. বিশেষ্যাদি খ. বিশেষণাদি
গ. কারকাদি ঘ. অব্যয়াদি
২৭. গঠন অনুযায়ী বাক্য কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
২৮. যে বাক্যে একটিমাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে কোন বাক্য বলে?
ক. সরল বাক্য
খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. খণ্ড বাক্য
২৯. যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে কী বলে?
ক. জটিল বাক্য খ. যৌগিক বাক্য
গ. সরল বাক্য ঘ. আশ্রিত খণ্ড বাক্য
৩০. তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো কী সৃষ্টি করে?
ক. দুর্বোধ্যতা
খ. বাহুল্য দোষ
গ. গুরুচণ্ডালী দোষ
ঘ. উপমার ভুল প্রয়োগ
৩১. ‘যে ভিক্ষা চায় তাকে দান করো’—এটা কোন বাক্যের উদাহরণ?
ক. সরল বাক্য খ. যৌগিক বাক্য
গ. মিশ্র বাক্য ঘ. খণ্ড বাক্য
৩২. আশ্রিত খণ্ড বাক্য কত প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৩৩. কোনটি শুদ্ধ?
ক. একান্ত বাধ্যগত খ. একান্ত অনুগত
গ. একান্ত বিনয়গত ঘ. একান্ত বাধ্যানুগত
৩৪. মিশ্র বাক্য বিশ্লেষণে প্রথম কী প্রদর্শন করতে হয়?
ক. আশ্রিত খণ্ড বাক্য
খ. প্রধান খণ্ড বাক্য
গ. নিত্যসম্বন্ধীয় অব্যয়
ঘ. সংযোজক অব্যয়
৩৫. কোনটি জটিল বাক্যের উদাহরণ?
ক. মন দিয়ে পড়লে পরীক্ষায় ভালো করা যায়
খ. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি
গ. আমি অনেক কষ্ট করেছি, তাই শিক্ষালাভ করেছি
ঘ. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
৩৬. ‘তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি’—এটা কোন বাক্য?
ক. সাধারণ বাক্য
খ. মিশ্র বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. সরল বাক্য
সঠিক উত্তর
বাক্য প্রকরণ: ২৪. ক ২৫. ক ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯. ক ৩০. গ ৩১. গ ৩২. খ ৩৩. খ ৩৪. খ ৩৫. ঘ ৩৬. গ.
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা