সমাস
২৩. ‘মুখচন্দ্র’-এর ব্যাসবাক্য কোনটি?
ক. মুখ চন্দ্রের ন্যায়
খ. চন্দ্র মুখের ন্যায়
গ. চন্দ্রের ন্যায় মুখ
ঘ. মুখের ন্যায় চন্দ্র
২৪. ‘চন্দ্রমুখ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
ক. চন্দ্রের ন্যায় মুখ
খ. চন্দ্ররূপ মুখ
গ. মুখ চন্দ্রের ন্যায়
ঘ. মুখ ও চন্দ্র
২৫. ‘মনমাঝি’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. মন যে মাঝি
খ. মন মাঝির ন্যায়
গ. মনরূপ মাঝি
ঘ. মন ও মাঝি
২৬. তত্পুরুষ সমাসে কোন পদ প্রধান?
ক. পূর্বপদ খ. পরপদ
গ. অন্য পদ ঘ. উভয় পদ
২৭. পূর্বপদে বিভক্তি লোপে কোন সমাস হয়?
ক. অব্যয়ীভাব খ. তত্পুরুষ
গ. কর্মধারয় ঘ. দ্বিগু
২৮. ‘চিরসুখী’-এর ব্যাসবাক্য কোনটি?
ক. চিরকালব্যাপী সুখী
খ. চিরকালব্যাপী সুখ
গ. চিরদিনের জন্য সুখী
ঘ. চিরদিন ধরে সুখী
২৯. ‘রাজপথ’-এর ব্যাসবাক্য কোনটি?
ক. রাজার পথ খ. রাজা নির্মিত পথ
গ. রাজাদের পথ ঘ. পথের রাজা
সঠিক উত্তর
সমাস: ২৩. ক ২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল