বাংলা ২য় পত্র | বাক্যের রূপান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন ২১

১. যদিও তিনি বিদ্বান, তবুও তার বিন্দুমাত্র অহংকার নেই। (সরল)

২. যে মিথ্যা কথা বলে তাকে কেউ ভালোবাসে না। (সরল)

৩. কোথাও ধার পেলাম না বলে তোমার কাছে এসেছি। (সরল)

৪. যদি পাস করতে চাও, তাহলে পড়ো। (সরল)

৫. আমার এমন কিছু নেই, যা তোমাকে দিতে পারি। (সরল)

৬. গাছটি ওপড়ানোর জন্য কারও হাত কি এগিয়ে আসে? (না বোধক নির্দেশাত্মক)

৭. আমরা বাধা দিতে পারলাম না।

(অস্তিবাচক)

৮. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক)

উত্তর

১. তিনি বিদ্বান হলেও নিরহংকারী।

২. মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না।

৩. কোথাও ধার না পেয়ে তোমার কাছে

এসেছি।

৪. পাস করতে চাইলে পড়ো।

৫. তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই।

৬. গাছটি ওপড়ানোর জন্য কারও হাত এগিয়ে আসে না।

৭. আমরা বাধা দিতে অক্ষম ছিলাম।

৮. বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়?

প্রশ্ন ২২

১. সারথি ভূপতির আদেশ পাইয়া, পুনর্বার রথ চালনা করিল। (চলিত)

২. কেহ কহিয়া দিতেছে না।

(অস্তিবাচক)

৩. তিনি দরিদ্র হলেও ভদ্র। (যৌগিক)

৪. এ জন্যই তোমাকে সবাই প্রিয়ংবদা বলে (নেতিবাচক)

৫. আমার নিবাস নেই। (জটিল)

৬. তোমার যিনি বাপ তার নাম কী?

(সরল)

৭. পুলিশের লোক জানিবে কী করিয়া? (নেতিবাচক)

৮. যারা দেশপ্রেমিক, তারা দেশকে ভালোবাসে। (সরল)

উত্তর

১. সারথি ভূপতির আদেশ পেয়ে পুনরায় রথ চালনা করল।

২. সবাই কহিয়া দিতে অসম্মতি প্রকাশ করিতেছে।

৩. তিনি দরিদ্র, কিন্তু ভদ্র।

৪. এ জন্যই তোমাকে সবাই প্রিয়ংবদা না বলে পারে না।

৫. আমি এমন ব্যক্তি, যার কোনো

নিবাস নেই।

৬. তোমার বাপের নাম কী?

৭. পুলিশের লোকের জানার কোনো

উপায় নেই।

৮. দেশপ্রেমিকেরা দেশকে ভালোবাসে।