বাংলা ২য় পত্র | বাক্যের রূপান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন ১৯

১. কেহ কহিয়া দিতেছে না। (অস্তিবাচক)

২. প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে। (নেতিবাচক)

৩. বরফ গলিল না। (অস্তিবাচক)

৪. হৈমন্তী চুপ করিয়া রহিল। (নেতিবাচক)

৫. পুলিশের লোক জানিবে না। (প্রশ্নবোধক)

৬. ওকে চেনাই যায় না। (অস্তিবাচক)

৭. যদি পড়াশোনা না করো তাহলে ভবিষ্যৎ অন্ধকার। (যৌগিক)

উত্তর

১. সবাই নীরব থাকিতেছে।

২. প্রিয়ংবদা অযথার্থ কহে নাই।

৩. বরফ অগলিত রইল।

৪. হৈমন্তী কোনো কথা বলিল না।

৫. পুলিশের লোক জানিবে কি?

৬. ওকে চেনা অসম্ভব।

৭. পড়াশোনা করো, নইলে ভবিষ্যৎ অন্ধকার।

প্রশ্ন ২০

১. আমারও ইহাদের ওপর সহোদর স্নেহ আছে। (নেতিবাচক)

২. এসব কথা সে মুখে আনিতে পারিত না। (অস্তিবাচক)

৩. অন্ধকে আলো দাও। (জটিল)

৪. তোমাকে এই কটা দিন মাত্র জানিলাম, তবু তোমার হাতেই ও রহিল। (সরল)

৫. পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। (জটিল)

৬. সে অনেক চেষ্টা করে সাফল্য লাভ করেছে। (যৌগিক)

৭. এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না। (অস্তিবাচক)

উত্তর

১. আমারও ইহাদের ওপর সহোদর স্নেহ যে নেই, তা নয়।

২. এসব কথা সে মুখে আনিতে অপারগ।

৩. যে অন্ধ, তাকে আলো দাও।

৪. তোমাকে এই কটা দিনমাত্র জানা সত্ত্বেও তোমার হাতেই ও রহিল।

৫. যদি ইচ্ছা থাকে, তাহলে পৃথিবীতে সবকিছুই করা সম্ভব।

৬. সে অনেক চেষ্টা করেছে, তাই সাফল্য লাভ করেছে।

৭. এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারা অসম্ভব।