বাংলা ২য় পত্র (রচনামূলক)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণমান-৩০, সময়-১ ঘণ্টা ২০ মিনিট
# মডেল টেস্টটি তৈরি করেছেন
মোস্তাফিজুর রহমান
১। সারাংশ বা সারমর্ম লেখো: ১টি ৫
ক. একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। সে ভদ্র কি অভদ্র তাও বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। ব্যবহার ভালো হলে লোকে ভালো বলে। তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে। তাকে অপছন্দ করে। তার সঙ্গে মিশতে চায় না। তার সঙ্গে কাজ করতে চায় না। তাকে কাছে ডাকতে চায় না। তোমার ব্যবহারই তোমার মনুষ্যত্বের পরিচয়।

অথবা,
খ. সারমর্ম লেখো:
এই যে বিটপি-শ্রেণি হেরি সারি সারি—
কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি!]
কেহ বা সরল সাধু-হূদয় যেমন,
ফল-ভারে নত কেহ গুণীর মতন।
এদের স্বভাব ভালো মানুষের চেয়ে,
ইচ্ছা যার দেখ দেখ জ্ঞানচক্ষে চেয়ে।
যখন মানবকুল ধনবান হয়,
তখন তাদের শির সমুন্নত রয়।
কিন্তু ফলশালী হলে এই তরুগণ
অহংকারে উচ্চশির না করে কখন।
ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত,
নীচ প্রায় কার ঠাঁই নহে অবনত।

২। ভাবসমপ্রসারণ লেখো: ৫
ক. সঙ্গদোষে লোহা ভাসে
অথবা, খ. আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলতে পারি।

৩। যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও: ৫
ক. মনে করো তোমার নাম নাহিদ/নাহিদা। তোমার ছোট ভাই জুয়েলকে ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যক্তি ও জাতির জন্য হুমকিস্বরূপ’ এই মর্মে একটি পত্র পাঠাও।
খ. তোমার নাম নয়ন/নয়না। তোমার বাবা একটি ব্যাংকে চাকরি করেন। সমপ্রতি তাঁর বদলি হয়েছে তাই তোমাকেও তাঁর সঙ্গে চলে যেতে হবে। এ জন্য তোমার স্কুলের প্রধান শিক্ষকের নিকট ছাড়পত্র চেয়ে আবেদন করো।

৪। অনুচ্ছেদ লেখো: ৫
ক. অসাম্প্রদায়িক বাংলাদেশ
অথবা, অনুধাবন
খ. আমার ভেতরটা ছটফট করছিল, তোমাকে কথাটি বলার জন্য আমি ক্রমেই অস্থির হয়ে উঠছিলাম। দুচোখে আমার ছলছল জল, হূদয়ে বেদনার ঘনঘটা। মনটা তোমার জন্য খুব করে শূন্যতায় ভরে ওঠে। মাঝেমধ্যে রাতজাগা পাখির মতো এদিক-ওদিক অন্ধকারে হাত হাতড়ায় ফিরে পাওয়া যদি যায় এই ভেবে। এই বেদনার অর্থ আর কেউ বুঝুক আর না-ই বুঝুক, তুমি যে বুঝবে তা জানি। আমার সত্তাগুলোর ভেতরে বারবার কড়া নেড়ে ওঠে এই বুঝি আমি তোমার কাছে চলে এলাম। কিন্তু চোখ মেলে দেখি আমার সেই অন্ধকার আমার চারদিকে ঢেউ খেলে যাচ্ছে। তোমাকে ছাড়া এই বিভূম আর ভালো লাগে না প্রিয় স্বদেশ!
ক. ‘বিভূম’ শব্দের অর্থ কী?
খ. ‘স্বদেশপ্রেম’ বলতে কী বোঝো?
গ. স্বদেশের প্রতি কীভাবে ভালোবাসার প্রয়োগ দেখানো যায়?
ঘ. ‘চোখ’ শব্দের ২টি সমার্থক শব্দ লেখো।
ঙ. উদ্দীপকের স্বদেশপ্রেমের স্বরূপের সঙ্গে বর্তমান স্বদেশপ্রেমের কোনো পার্থক্য কী তুমি খুঁজে পাও? যদি পাও তবে তা থেকে উত্তরণের পথ আলোচনা করো।

৫। প্রবন্ধ রচনা লেখো: যেকোনো ১টি ১০
ক. অধ্যবসায় (সংকেত: সূচনা, অধ্যবসায়ের সংজ্ঞা, অধ্যবসায়ের প্রয়োজনীয়তা, ছাত্রজীবনে অধ্যবসায়, অধ্যবসায় ও প্রতিভা, অধ্যবসায়ের উদাহরণ, উপসংহার)
খ. স্বদেশপ্রেম (সংকেত: সূচনা, স্বদেশপ্রেমের সংজ্ঞা, স্বদেশপ্রেমের স্বরূপ, স্বদেশপ্রেমের অনুভূতি, ছাত্রজীবনে স্বদেশপ্রেম, বাঙালির স্বদেশপ্রেম, উপসংহার)
গ. ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য (সংকেত: সূচনা, দেশ গঠনে ভূমিকা, সচেতন সমাজ সৃষ্টি, আদর্শ মানুষ হিসেবে, চরিত্র গঠনে, বিশ্বচেতনায়, লোভ ও বিকৃত সংস্কৃতিরোধে, রাজনৈতিক চেতনায়, বিজ্ঞানমনস্কতায়, উপসংহার)।
# উত্তর ছাপা হবে আগামীকাল

জেএসসি মডেল টেস্ট-৫ এর উত্তর
বাংলা ২য় পত্র (বহুনির্বাচনি)
১. ঘ ২. ক ৩. খ ৪. খ ৫. খ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. ঘ ১৮. গ ১৯. খ২০. খ।