শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা।প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের প্রথম প্রবন্ধটি হলো ‘এই দেশ এই মানুষ’। এসো, গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধের ওপর আলোচনা শুরু করা যাক।প্রশ্ন: শব্দগুলোর অর্থ লিখ। উত্তর: সৌভাগ্য= ভালো ভাগ্য।সীমান্ত= শেষ প্রান্ত।সংখ্যাগরিষ্ঠ= সবচেয়ে বেশিএমন। দৈনন্দিন= প্রতিদিনের। বৈচিত্র্য= বিভিন্নতা। সুখ্যাতি=সুনাম, প্রশংসা। জনপদ= লোকের বসতি রযেছে এমন জায়গা। প্রান্তর= মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান। সার্থক= সফল।স্বজন= নিজের লোক, আত্মীয়, বন্ধুবান্ধব।বেলাভূমি= সমুদ্রের তীরে বালুময় স্থান। নিজস্ব= নিজের। প্রশ্ন: শব্দগুলোর দিয়ে বাক্য তৈরি করো।উত্তর: সৌভাগ্য= আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি।সীমান্ত= বাংলাদেশের সীমান্তের ওপারেই ভারত।সংখ্যাগরিষ্ঠ= বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।দৈনন্দিন= করিমের দৈনন্দিন কাজের তালিকা অনেক বড়।উদ্দেশ্য= ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করবে।বৈচিত্র্য= বাংলাদেশের জনজীবন অনেক বৈচিত্র্যময়।সুখ্যাতি=ভালো কাজে তার সুখ্যাতি রয়েছে।জনপদ= প্রতিটি জনপদের উন্নয়ন প্রয়োজন।প্রান্তর= জনশূন্য প্রান্তরে রাতে একা যাবে না।সার্থক= তার পরিশ্রম হয়েছে।স্বজন= তারেকের স্বজনেরা দেশের বাইরে থাকে।প্রশ্ন: নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসাও।ভাব তো কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন।উত্তর: ভাবো তো কৃষকের কথা। তাঁরা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন।প্রশ্ন: নিচের অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি করো।দেশকে তাই যতটা পারা যায়, কাছ থেকে দেখতে হবে। দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র—এসব। দেশ হলো আসলে জননীর মতো। মা যেমন আমাদের স্নেহ-মমতা-ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশকেও তেমনই আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।উত্তর: প্রদত্ত অনুচ্ছেদ অবলম্বনে তৈরি করা হলো পাঁচটি প্রশ্ন:১. দেশকে কীভাবে দেখতে হবে?২. দেশ মানে কী?৩. দেশকে কেমন ভালোবাসতে হবে?৫. আমাদের জীবন কীভাবে সার্থক হয়ে উঠবে?প্রশ্ন: বাংলাদেশে বাঙালি ছাড়াও আর কোনো ধরনের মানুষ বাস করে?উত্তর: বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আমাদের প্রিয় জন্মভূমি। আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি। স্বাভাবিকভাবে মনে হতে পারে যে বাংলাদেশে শুধু বাঙালিরাই বাস করে, আসলে তা নয়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও এই দেশে আরও অনেক ধরনের মানুষ বাস করে। বাঙালি ছাড়াও এ দেশে বাস করে চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, তংচঙ্গা ইত্যাদি নানা জাতের মানুষ। এসব মানুষ ভাষা যেমন তাদের নিজেদের, তেমনই দৈনন্দিন জীবনযাপন এবং আনন্দ-উৎসবও তাদের নিজেদের। আমরা নানা জাতের মানুষ মিলেমিশে বাংলাদেশে বন্ধুর মতো বসবাস করছি। আর এটাই আমাদের আনন্দ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল