বাংলা এই দেশ এই মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীদার চৌধুরীশিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা।প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের প্রথম প্রবন্ধটি হলো ‘এই দেশ এই মানুষ’। এসো, গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধের ওপর আলোচনা শুরু করা যাক।প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লেখো:বাঙালি, সংখ্যাগরিষ্ঠ, বন্ধু, শ্রদ্ধা, আনন্দ, দূরে, সৌভাগ্য, সার্থক, দেশ।উত্তর:প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দবাঙালি অবাঙালি দূরে নিকটেসংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ সৌভাগ্য দুর্ভাগ্যবন্ধু শত্রু সার্থক ব্যর্থশ্রদ্ধা অশ্রদ্ধা দেশ বিদেশ।আনন্দ নিরানন্দ।প্রশ্ন: বাংলাদেশের গৌরব কিসে?উত্তর: বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি। তবে বাঙালি ছাড়াও এ দেশে আরও নানা জাতের মানুষ আছে। তাদের মধ্যে রয়েছে চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, তংচঙ্গা ইত্যাদি। এসব মানুষের ভাষা যেমন তাদের নিজেদের, তেমনই দৈনন্দিন জীবনযাপনও তাদের নিজেদের। একই দেশ। অথচ জনজীবনে রয়েছে বৈচিত্র্য। একই সূত্রে গাঁথা এই বিভিন্নতা—আমরা যারা এ দেশে বাস করি, তাদের সবার জন্য এক অনন্য গৌরবের বস্তু। কারণ, কোনো দেশে যদি নানা ধরনের, নানা জাতের মানুষ থাকে, তখন সে দেশের সুখ্যাতি হয়। এই যে, আমরা নানা জাতের মানুষ মিলেমিশে বন্ধুর মতো বাংলাদেশে বসবাস করছি, এতেই আমাদের আনন্দ। আর এটাই বাংলাদেশের গৌরব।প্রশ্ন: দেশকে কেন ভালোবাসতে হবে?উত্তর: এই দেশে আমরা সবাই বসবাস করি। এই দেশের সবুজ, নদী, আকাশ, পাহাড়, সমুদ্র, বাতাস—সবকিছু নিয়ে আমরা বেঁচে থাকি। মা যেমন আদর-মমতা-ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো-বাতাস-সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে।প্রশ্ন: ‘বাগানে কত রকমের গাছপালা—বড় গাছ, ছোট গাছ’—এ কথার দ্বারা কী বোঝানো হয়েছে?উত্তর: ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধের উল্লিখিত লাইনটি দ্বারা বাংলাদেশের বৈচিত্র্যময় জনজীবনের বিভিন্নতা বোঝানো হয়েছে। আমাদের বাংলাদেশে রয়েছে নানা জাতের, নানা ধর্মের, নানা পেশার মানুষ। এই ভিন্ন ভিন্ন ধরনের মানুষগুলো ভিন্ন ভিন্ন ধাঁচের হলেও একটা জায়গায় সবারই মিল রয়েছে। আর সেই মিলটা হলো আমরা সবাই বাংলাদেশের অধিবাসী। আরও একটা মিল আছে। সেটা হলো আমাদের অধিকাংশ মানুষ বাংলা ভাষাভাষী। বাংলা ভাষার বাইরে অন্য ভাষার মানুষও কমবেশি এ দেশে রয়েছে। এ সবকিছু মিলিয়ে বাংলাদেশ যেন একটা বড় বাগান। ছোটবড় অনেক রকম গাছ আর ফুলে-ফলে ভরা বাগান যেমন বাতাসে দোল খায়, বাংলাদেশও ঠিক সে রকম, তাই তো এই দেশ আমাদের গর্ব, আমাদের অহংকার।প্রশ্ন: বাংলাদেশের বিভিন্ন ধর্মের উত্সবগুলোর নাম কী?উত্তর: বৈচিত্র্যময় বাংলাদেশের জনজীবন। এ দেশে যেমন রয়েছে নানা জাতের মানুষ, তেমনই রয়েছে নানা ধর্মের মানুষ। এ দেশে আছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের মানুষ। এ ছাড়া অল্পসংখ্যক জৈন ধর্মের মানুষও এ দেশে রয়েছে। আর এসব ধর্মের মানুষের রয়েছে নানা ধরনের নিজস্ব ধর্মীয় উত্সব। বিভিন্ন ধর্মের এই উত্সবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: ক) মুসলমানদের ঈদে মিলাদুন্নবী, ঈদুল ফিতর, ঈদুল আজহা, মহররম ইত্যাদি।খ) হিন্দুদের দুর্গাপূজা, জন্মাষ্টমী, সরস্বতী পূজা, লক্ষ্মীপূজা ইত্যাদি।গ) বৌদ্ধদের মাঘী পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, মধুপূর্ণিমা, প্রবারণা ইত্যাদি।ঘ) খ্রিষ্টানদের ইস্টার সানডে, ২৫ ডিসেম্বর মানে বড়দিন ইত্যাদি।# আগামীকাল ছাপা হবে: ইংরেজি