বাংলা: কুমড়ো ও পাখির কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। ধারাবাহিক পাঠ আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে বাংলা বিষয়ের ‘কুমড়ো ও পাখির কথা’ নাটিকা। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক।প্রশ্ন: টুনটুনি কুমড়োকে কী খবর দিল? উত্তর: টুনটুনি কুমড়োকে খবর দিল যে বনের ভেতর কে যেন চাষ করার জন্য গাছপালা কেটে জমি করেছে। তারপর সেই ডালপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে। আর সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। বৈশাখ মাসের শুকনো পাতা ও ডালপালায় ছড়িয়ে পড়া আগুনের মাঝে হাওয়াও এসে জুটেছে। দাউদাউ করে জ্বলছে সবকিছু। বনের টিয়ে, ফিঙে, দাঁড়কাক, বানর, ভালুক সবাই মিলে ছোটাছুটি, চেঁচামেচি করে বন তোলপাড় করে তুলেছে। পশু-পাখির চেঁচামেচিতে মানুষও ছুটে এসেছে এবং আগুন নেভাচ্ছে। টুনটুনি কুমড়োকে আরও খবর দিল যে দোয়েলের গায়ে আগুনের একটু আঁচ লেগেছে। টোনা দোয়েলের সেবা করছে। প্রশ্ন: বনে আগুন লেগে কী ক্ষতি হলো? আগুন নেভাতে কারা ছুটে এল?উত্তর: বন প্রকৃতির অনন্য সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বনের গাছপালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বনে আগুন লেগে অনেক ক্ষতি হলো। অনেক জীবন্ত গাছপালা পুড়ে ছাই হয়ে গেল। অনেক পশুপাখি পুড়ে মরল। কুমড়োর উপকারী বন্ধু দোয়েলও আগুনে আহত হলো। বনের এই ভয়াবহ আগুন নেভাতে মানুষ ছুটে এল।প্রশ্ন: শরত্কালে কুলগাছে ফিরে এসে দোয়েল পাখি কী দেখল?উত্তর: ‘কুমড়ো ও পাখির কথা’ নাটিকার একটি বিশেষ চরিত্র দোয়েল পাখি। কুমড়োর সঙ্গে দোয়েল পাখির ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। কুমড়ো দোয়েল পাখিকে উপকারী বন্ধু হিসেবে জানত। বনের অগ্নিকাণ্ডে, আহত হওয়ায় দোয়েল পাখি বর্ষা ঋতু পর্যন্ত কুমড়োর কোনো খোঁজখবর নিতে পারেনি। শরত্কালে কুলগাছে ফিরে এসে দোয়েল পাখি দেখল, পুরোনো সেই জায়গাটিতে কুমড়ো নেই। এর বদলে সেখানে রয়েছে কয়েকটি চারাগাছ। দোয়েল পাখির কাছে ওরা পরিচয় দিয়ে বলল যে ওরা সেই পুরোনো চালকুমড়োর চারাগাছ।প্রশ্ন: ‘কুমড়ো ও পাখির কথা’ থেকে যা শিখেছো, তা পাঁচটি বাক্যে লেখ। উত্তর: ‘কুমড়ো ও পাখির কথা’ থেকে আমরা যা শিখেছি, তা পাঁচটি বাক্যে নিচে লেখা হলো—দোয়েল পাখি ক্ষতিকারক পোকামাকড় খেয়ে কুমড়োগাছের উপকার করে।গাছের শেকড় দ্বারা মাটি থেকে সংগৃহীত রস আর রোদের সাহায্যে পাতা গাছের জন্য খাবার তৈরি করে। বাতাস, মৌমাছি, ভোমরা ও পাখি ফুলের পরাগায়ণে সাহায্য করে।দুঃখ-কষ্টের কথা যত ভুলে থাকা যায়, ততই ভালো।উপকারীর উপকার স্বীকার করা উচিত।