বাংলা: বিদায় হজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্যসূচিতে রয়েছে ‘বিদায় হজ’। প্রশ্ন: বিদায় হজ বলতে কী বোঝ?উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনে পালন করা শেষ হজটিই ‘বিদায় হজ’ নামে পরিচিত। হিজরি দশম সালে লাখ লাখ মুসলমানসহ মহানবী হজরত মুহাম্মদ (সা.) এই হজ পালন করেন।প্রশ্ন: মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে ছিলেন?উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বমানবতার মুক্তিদূত, ইসলাম ধর্মের প্রবর্তক, আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল।প্রশ্ন: মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানুষের কাছে কী পৌঁছে দিয়েছেন?উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানুষের কাছে সত্য, ন্যায় ও মানবতার বাণী পৌঁছে দিয়েছেন।প্রশ্ন: বিদায় হজ কী?উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনে পালন করা শেষ হজটিই ‘বিদায় হজ’ নামে পরিচিত। যিলকদ মাসের ২৫ তারিখ মহানবী হজরত মুহাম্মদ (সা.) অসংখ্য সঙ্গী-সাথীসহ হজ পালনের উদ্দেশে মক্কার পথে যাত্রা করেন। জিলহজ মাসের ৫ তারিখে মহানবী হজরত মুহাম্মদ (সা.) পবিত্র মক্কা শরিফে উপনীত হন। আরব দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় দুই লাখ মানুষ সঙ্গে নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এই হজ পালন করেন। হিজরি ১০ সালের জিলহজ মাসে অনুষ্ঠিত এই হজ ছিল মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের শেষ হজ। ইসলামের ইতিহাসে এই হজই বিদায় হজ নামে খ্যাত।প্রশ্ন: যিলকদ মাসের কোন সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) মক্কার পথে যাত্রা করেন?উত্তর: যিলকদ মাসের শেষ দিকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মক্কার পথে যাত্রা করেন।প্রশ্ন: হিজরি কত সালে বিদায় হজ অনুষ্ঠিত হয়?উত্তর: দশম হিজরিতে বিদায় হজ অনুষ্ঠিত হয়।প্রশ্ন: দশম হিজরির হজের সময় এলে মহানবী হজরত মুহাম্মদ (সা.) অন্তরের গভীরে কী অনুভব করলেন?উত্তর: পবিত্র কাবা শরিফের আহ্বান অনুভব করলেন।প্রশ্ন: মহানবী হজরত মুহাম্মদ (সা.) কী স্থির করলেন?উত্তর: সাহাবিদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন।প্রশ্ন: যাঁরা মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কখনো দেখেননি তাঁরা কী করলেন?উত্তর: এই মহামানবকে একবার দেখার জন্য পবিত্র কাবা শরিফে এলেন।প্রশ্ন: আরব দেশের বিভিন্ন স্থান থেকে সে সময় কত সংখ্যক মানুষ হজ পালন করতে আসেন?উত্তর: প্রায় দুই লাখ মানুষ।প্রশ্ন: মহানবী হজরত মুহাম্মদ (সা.) কোন পাহাড়ে দাঁড়িয়ে ভাষণ দিলেন?উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.) জাবালে রাহমাত নামক পাহাড়ে দাঁড়িয়ে ভাষণ দিলেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল