বাংলা: সংকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছাসহ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পড়াশোনায়। তোমাদের জন্য আজ রয়েছে বাংলা বিষয়ের ‘সংকল্প’ কবিতা। আলোচ্য কবিতাটি রচনা করেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি নামে পরিচিত আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ সাল) তারিখে। তাঁর জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম। কাজী নজরুল ইসলামের কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া ও নাটক লিখেছেন। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিষের বাঁশী, ঝিঙেফুল ইত্যাদি। শিশু-কিশোরদের জন্য রচিত কাজী নজরুল ইসলামের অনেক উদ্দীপনা ও প্রেরণামূলক কবিতার অন্যতম আমাদের আজকের আলোচ্য কবিতা ‘সংকল্প’। এই কবিতায় কবি অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল ব্যক্ত করেছেন।কিশোরের মন চিরকৌতূহলী। সে জানতে চায় বিশ্বের সবকিছু। আবিষ্কার করতে চায় অসীম আকাশের সব অজানা রহস্য। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরীক্ষে, বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে মৃত্যুকে বরণ করে। সে জানতে চায় ডুবুরি কেমন করে গভীর পানিতে ডুব দিয়ে মুক্তা আহরণ করছে, দুঃসাহসী অভিযাত্রী কেমন করে আকাশের দিকে উড়ে চলছে। কিশোর মন তাই দৃঢ়প্রতিজ্ঞ—বদ্ধ ঘরে আবদ্ধ না থেকে এই পৃথিবীটা ঘুরে-ফিরে দেখবেই।কবি পরিচিতি ও ‘সংকল্প’ কবিতার মূলভাব জানা হলো। এবার এসো কিশোর মনের অদম্য কৌতূহলসমৃদ্ধ ‘সংকল্প’ কবিতায় ব্যবহূত কয়েকটি শব্দের অর্থ, বাক্যরচনাসহ নমুনা প্রশ্নোত্তর দেখা যাক।প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখ।সংকল্প, বদ্ধ, যুগান্তর, দেশান্তর, বরণ, ডুবুরি, দুঃসাহসী, চন্দ্রলোকে, অচিনপুর।উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ সংকল্প প্রতিজ্ঞা। বদ্ধ বন্ধ। যুগান্তর এক যুগের পর আরেক যুগ। দেশান্তর এক দেশ থেকে আর এক দেশ। বরণ কোনো কিছু সাদরে গ্রহণ। ডুবুরি যারা গভীর পানিতে ডুব দিয়ে কোনো জিনিস উদ্ধার করে আনে। দুঃসাহসী অনেক সাহসী। চন্দ্রলোকে চাঁদের দেশে। অচিনপুর অচেনা জায়গা। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল