বাংলাদেশ ইউনিভার্সিটিতে 'শেক্সপিয়ার ডে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) ইংরেজি বিভাগের উদ্যোগে গত শনিবার ‘শেক্সপিয়ার ডে’ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ইউনিভার্সিটি মিলনায়তনে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি এম এ গোলাম দস্তগীর, উপাচার্য অধ্যাপক আনোয়ারুল হক শরীফ, কোষাধ্যক্ষ কামরুল হাসান ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শেখ আলাউদ্দিন। শেক্সপিয়ারের জীবনীর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের প্রধান এবং কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মোস্তফা কামালউদ্দিন। বিজ্ঞপ্তি